উত্তর প্রদেশের এক মসজিদে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির

বিদেশ ডেস্ক
২৮ মে ২০১৯, ১৬:৫৩আপডেট : ২৮ মে ২০১৯, ১৭:৫০
image

হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির দেখা গেছে ভারতের উত্তর প্রদেশের মীরাটে। সম্প্রতি শিব ভাণ্ডারার (বিশেষ ভোজ) প্রস্তুতি নিতে নিজেদের প্রাঙ্গণ ব্যবহারের জন্য স্থানীয় এক মন্দির কর্তৃপক্ষকে অনুমতি দিয়েছেন জামে মসজিদ কর্তৃপক্ষ। শুধু তা-ই নয়, স্থানীয় মুসলিমরাও ওই প্রস্তুতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং খাবার বিতরণ করেন। সাম্প্রদায়িক সম্প্রীতির এমন দৃষ্টান্তে মুগ্ধ হয়েছেন অন্য এলাকার বাসিন্দারাও। টুইটারে এমন উদ্যোগের প্রশংসা করেছেন তারা।
মীরাটের মসজিদে শিব ভান্ডারা আয়োজনের অনুমতি দেওয়া হয়
দেড়শ’ বছরের পুরনো সোমনাথ শিব মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে ভাণ্ডারা আয়োজনের সিদ্ধান্ত নেন মন্দির কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দারা জানান, এক দশক আগে মন্দিরটি সংস্কার করা হয়। গণেশ, শিব দুর্গা, হনুমান, অন্নপূর্ণার মতো হিন্দু দেবতাদের মূর্তিগুলো মন্দিরটিতে স্থাপন করা হয়েছে। আর জামে মসজিদের অবস্থান মীরাট জেলার মহল্লা চাহশোর অঞ্চলে। শিব ভাণ্ডারার প্রস্তুতি নিতে জায়গা দেওয়ার জন্য মসজিদ কর্তৃপক্ষের কাছে অনুমতি চান মন্দির কর্তৃপক্ষ। হিন্দুস্তানে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মসজিদের প্রধান ধর্মীয় চিন্তাবিদ (শেহের কাজী) জাইন উস সাজিদিন তার পক্ষ থেকে এ ব্যাপারে স্থানীয় হিন্দু সম্প্রদায়কে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

অনুষ্ঠানের দিন জামে মসজিদ ভোর বেলাতেই খুলে দেওয়া হয়। মসজিদ প্রাঙ্গণে ভাণ্ডারা রান্নার জন্য বড় স্টোভ, শাকসবজি, কাঁচা খাদ্যসামগ্রীর ব্যবস্থা করতে সহযোগিতা করেছিলেন কর্তৃপক্ষ। মুসল্লিদের ওজুর পানি শাকসবজি ধোঁয়ার কাজে ব্যবহার করতে দিয়েছিলেন তারা।

সৌরভ ভুনিয়া নামে এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘ভারতে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভালো সংবাদ এটি। মুসলিম-হিন্দু ভ্রাতৃত্ব পুনর্জাগরিত ও দৃঢ় হওয়ার চিহ্ন এটি। কাজী ও পণ্ডিতের প্রতি আমার আন্তরিক প্রণাম ও সালাম। এমন ভালো কাজ চালিয়ে যান।’

মঞ্জুর আহমেদ নামে একজন টুইটারে লিখেছেন, ‘হিন্দু সম্প্রদায়ের জন্য শিব ভাণ্ডারা আয়োজনের ব্যবস্থা করে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে মীরাটের জামে মসজিদ। নিজেদের প্রাঙ্গণে খাবার তৈরি করার জন্য জায়গা দিয়েছেন তারা।’

খুশবু নামের আরেক টুইটার ব্যবহারকারী লিখেছেন, উত্তর প্রদেশের মীরাটের জামে মসজিদ শিব ভাণ্ডারার জন্য গেট খুলে দিয়েছে। এটিই ভারতের ঐক্যের সত্যিকারের প্রমাণ।’

কিছু দিন আগে অযোধ্যার শ্রী সীতারাম মন্দির প্রাঙ্গণেও সাম্প্রদায়িক সম্প্রীতির নজির দেখা গিয়েছিল। আয়োজন করা হয়েছিল ইফতার পার্টির। আর সেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসে ইফতার করেছেন।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম