সেই ‘ডিম বালকের’ মহানুভবতা

বিদেশ ডেস্ক
২৯ মে ২০১৯, ১৯:১৮আপডেট : ২৯ মে ২০১৯, ২৩:০৫

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলায় হতাহতদের জন্য প্রায় এক লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছেন অস্ট্রেলিয়ার সেই ‘ডিমবালক’। ক্রাইস্টচার্চ হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এক সিনেটরের মাথায় ডিম ভেঙেছিলেন উইল কনোলি নামে ১৭ বছরের ওই কিশোর। ডিম ভাঙার পর আইনি লড়াই চালাতে সংগ্রহ করা তহবিলের অর্থ অনুদান হিসেবে দিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সেই ‘ডিম বালকের’ মহানুভবতা

 

১৫ মার্চ অস্ট্রেলিয়ার এক ব্যক্তি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যা করে এক শ্বেতাঙ্গ আধিপত্যবাদী। ওই ঘটনার পর অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেজার অ্যানিং বলেন, মুসলিম অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় এই হামলা হয়েছে। মেলবোর্নে প্রচারণাকালে এমন বক্তব্য রাখার সময়ে ওই সিনেটরের মাথায় ডিম ভেঙে আলোচনায় আসেন ১৭ বছরের কিশোর উইল কনোলি। ওই ঘটনার ভিডিও ভাইরাল হলে পুলিশ কনোলিকে ধরে নিয়ে যায়। তবে কোনও অভিযোগ গঠন ছাড়াই শুধু মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেয়া হয় তাকে।
এই ঘটনার পর কনোলিকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে ধরে নিয়ে অনলাইনে অর্থ জোগাড় প্রক্রিয়া শুরু হয়। এতে প্রায় ১ লাখ মার্কিন ডলার সংগৃহীতও হয়। তবে পরে ওই সিনেটর মামলা না করায় এই অর্থের দরকার পড়েনি কনোলির। এই অর্থ এখন ক্রাইস্টচার্চে হতাহতদের সহায়তায় গঠিত এক সংস্থাকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে এই অর্থ অনুদানের খবর দিয়ে কনোলি লিখেছেন, ‘এই অর্থ আমার নয়। এই অর্থ হতাহতদের জন্য। আমি মনেপ্রাণে আশা করছি, এই অর্থ তাঁদের কিছুটা হলেও স্বস্তি দেবে। ভালোবাসা ছড়াতে থাকুন।’

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম