সমৃদ্ধ এশিয়া গড়তে প্রধানমন্ত্রীর পাঁচ দফা প্রস্তাব

বিদেশ ডেস্ক
৩০ মে ২০১৯, ১৫:০০আপডেট : ৩০ মে ২০১৯, ১৬:২৭
image

সমৃদ্ধ এশিয়া গড়ে তুলতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, উন্নয়ন অংশীদারিত্ব, পারস্পরিক সহযোগিতা, টেকসই ও সুষম উন্নয়ন এবং কানেকটিভি নিয়ে ৫ দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের টোকিওতে একটি হোটেলে ‘এশিয়ার ভবিষ্যৎ’ শীর্ষক নিক্কে আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া বক্তব্যে সেগুলো উপস্থাপন করেন তিনি। সে সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধান করতে চায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এবারের সম্মেলনের থিম হলো ‘বিশৃঙ্খলাকে জয় করে নতুন বৈশ্বিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা’। সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন ও ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তেও অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মে) টোকিওর একটি হোটেলে আয়োজিত নিক্কে সম্মেলনে এশিয়ার বিভিন্ন নেতার সামনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতে সমৃদ্ধ এশিয়া গড়ার প্রস্তাব উপস্থাপন করেন তিনি। বলেন, ‘বর্তমান বিশ্ব বিভিন্ন রকমের চ্যালেঞ্জ ও সংঘাতের মুখোমুখি। সুতরাং সৃজনশীল ভাবনাচিন্তার মধ্য দিয়ে আমাদের আরও উদারভাবে বিশ্বকে শক্তিশালী করা, যৌথভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ শনাক্ত করা, স্বচ্ছতা ও ন্যায়বিচারের সুরক্ষা আর পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে নতুন উদ্দীপনা সৃষ্টির অঙ্গীকার করতে হবে।’
দ্বিতীয় প্রস্তাব উপস্থাপন করতে গিয়ে অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত অংশীদারিত্বের প্রয়োজনীয়তার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। বলেন, ‘জোটকে অতিক্রম করে অর্থনীতিকে উদ্ভাবনী চর্চা করতে হবে। পারস্পরিক আস্থা ও শ্রদ্ধা, সব পক্ষকে লাভবান করার কৌশল হিসেবে সাধারণ উন্নয়ন ও সমৃদ্ধি এবং জনগণের লাভের কথা মাথায় রেখে অংশীদারিত্ব গড়ে তুলতে হবে।’

তৃতীয় প্রস্তাবে শেখ হাসিনা উদারতার স্পৃহা, সমন্বয়, সমতা, সুবিধা বিনিময় ও যৌথ ভূমিকা রাখার মধ্য দিয়ে একে অপরকে সহযোগিতা করার জন্য এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

চতুর্থ প্রস্তাব উপস্থাপন করতে গিয়ে শেখ হাসিনা বলেছেন, টেকসই ও সুষম উন্নয়ন, আন্তর্জাতিক শৃঙ্খলার উন্নতি এবং সব পক্ষের লাভের কথা মাথায় রেখে আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠার ওপর এশিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে। তিনি বলেন, ‘আমাদের সম্মিলিতভাবে উন্নয়ন চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হবে। বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা জোরদার করতে, একটি বহুকেন্দ্রিক বিশ্বের (মাল্টিপোলার ওয়ার্ল্ড) ধারণার প্রসারে এবং বৈধ অধিকার ও উন্নয়নশীল দেশগুলোর স্বার্থের সুরক্ষায় আমরা একটি গ্রুপ হিসেবে একত্রিত হতে পারি।’

কানেকটিভিটির ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অবকাঠামো, মুক্ত বাণিজ্য ও উদার বিনিয়োগ এশিয়ার উন্নয়নকে ভিত্তি দিয়েছে। ‘আমরা নজিরবিহীন মাত্রায় সম্পদ ও সুবিধা বাড়তে দেখেছি, প্রত্যাশিত আয়ু বেড়েছে, শিক্ষার সুযোগ বেড়েছে, শিশু মৃত্যুহার কমেছে ওবং দারিদ্র্য যে মাত্রায় কমেছে তা একসময় কল্পনাও করা যেতো না,’ বলেন প্রধানমন্ত্রী।

/এফইউ/এমএমজে/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম