পাপুয়া নিউ গিনির নতুন প্রধানমন্ত্রী জেমস মারাপে

বিদেশ ডেস্ক
৩০ মে ২০১৯, ১৬:৫৬আপডেট : ৩০ মে ২০১৯, ১৭:০০
image

কয়েক সপ্তাহের রাজনৈতিক উত্তেজনার পর অবশেষে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছে পাপুয়া নিউ গিনি। দেশটির আইনপ্রণেতারা সাবেক অর্থমন্ত্রী জেমস মারাপেকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। একটি গ্যাস প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এপ্রিলে পদত্যাগ করেছিলেন মারাপে। বুধবার (২৯ মে) পাপুয়া নিউ গিনির বিদায়ী নেতা পিটার ওনিল পদত্যাগ করার পর তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত জেমস মারাপে (ডানে)
এ বছর ফরাসি কোম্পানি টোটাল ও যুক্তরাষ্ট্রের ফার্ম এক্সনমোবিলের সঙ্গে শত কোটি ডলার মূল্যের গ্যাস প্রকল্পে স্বাক্ষর করেন পিটার ওনিল। এ প্রকল্পের কারণে দেশটির গ্যাস রফতানির পরিমাণ প্রায় দ্বিগুণ হওয়ার কথা। তবে স্থানীয় কমিউনিটিগুলোর আশঙ্কা, এর থেকে তাদেরকে কোনও সুবিধা দেওয়া হবে না। এ নিয়ে পাপুয়া নিউ গিনিতে উত্তেজনা চলছিলো। এছাড়া সম্প্রতি বেশ কয়েকটি রাজনৈতিক দলত্যাগের ঘটনা তার নেতৃত্বকে প্রশ্নের মুখে ফেলে। গত কয়েক সপ্তাহ ধরে ওনিলের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করছিলো পাপুয়া নিউ গিনির মানুষ।

শেষ পর্যন্ত বুধবার পদত্যাগে বাধ্য হন পিটার ওনিল। আর তার স্থলাভিষিক্ত করতে জেমস মারাপেকে বেছে নিয়েছেন আইনপ্রণেতারা।

৭৩ লাখ জনসংখ্যার দেশ পাপুয়া নিউ গিনি কপার, স্বর্ণ ও তেল সম্পদে সমৃদ্ধ। তবে অমসৃণ ভূখণ্ড ও জমি নিয়ে বিবাদসহ বেশ কিছু ইস্যুতে সেখানকার উন্নয়ন ব্যাহত হয়।

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম