মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে দিলো বিহারের জনতা দল

বিদেশ ডেস্ক
৩০ মে ২০১৯, ১৯:৩৩আপডেট : ৩০ মে ২০১৯, ১৯:৪৩

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় মেয়াদের মন্ত্রিসভায় সদস্য রাখার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিহারের জনতা দল। দলটির নেতা ও রাজ্যের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার মোদির মন্ত্রিসভার শপথের কয়েক ঘণ্টা আগে সাংবাদিকদের নিতিশ বলেন, তিনি বা তার দলের কেউই মন্ত্রীসভায় অংশ নিচ্ছেন না।

নরেন্দ্র মোদি ও নিতিশ কুমার

গত ২৩ মে ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোটের বিজয় নিশ্চিত হওয়ার  পর দ্বিতীয় মেয়াদে এনডিএ জোট সরকারের মন্ত্রিসভার সদস্য চূড়ান্ত করতে মঙ্গলবার দীর্ঘ বৈঠক করেন বিজেপি সভাপতি অমিত শাহ ও নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদির বাসভবনে পাঁচ ঘণ্টার এই বৈঠকে নতুন মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যদের বিষয়ে আলাপ হয় বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। 

এনডিটিভির খবরে বলা হয়েছে, মোদির মন্ত্রিসভায় ৫০ জন সদস্য থাকতে পারে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শরীক দল থেকেও মন্ত্রিসভায় স্থান দেওয়া হচ্ছে। তবে বিহারের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এনডিএ জোট শরীক জনতা দল থেকে একজনকে মন্ত্রী করার প্রস্তাব দেয় বিজেপি। তবে তা পর্যাপ্ত বলে মানতে রাজি নন নিতিশ। সেই কারণে তিনি মন্ত্রীসভায় তার দলের না থাকার কথা নিশ্চিত করেছেন।

বিহারের ৪০টি লোকসভা আসনের মধ্যে ৩৯টিতেই জয় পেয়েছে বিজেপি ও জনতা দলের জোট। নিতিশ নির্বাচিত হয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে। নতুন মন্ত্রিসভা গঠন উপলক্ষে জোটসঙ্গীদের মধ্যে একমাত্র তার সাথেই গত বুধবার ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেন অমিত শাহ। তবে তা সত্ত্বেও জনতা দলের কেউই মোদির মন্ত্রিসভায় থাকছেন না। তবে নরেন্দ্র মোদির নেতৃত্বে মন্ত্রিসভায় এবারে যোগ দিচ্ছেন বিজেপি সভাপতি অমিত শাহ।

 

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম