মস্কোতে আফগান শান্তি আলোচনায় অগ্রগতির দাবি তালেবানের

বিদেশ ডেস্ক
৩১ মে ২০১৯, ১৫:২৭আপডেট : ৩১ মে ২০১৯, ১৫:২৯

রাশিয়ার মস্কোতে চলমান আফগানিস্তান শান্তি আলোচনায় বৃহস্পতিবার ‘অভূতপূর্ব অগ্রগতি’র দাবি করেছে তালেবান কর্মকর্তারা এবং দেশটির বিরোধীদলীয় নেতারা। তবে এখন পর্যন্ত এই আলোচনায় আফগান সরকারের প্রতিনিধি যুক্ত না হওয়ায় এবং যুদ্ধবিরতি ঘোষণা না হওয়ায় এই তালেবানের অগ্রগতির ঘোষণা খানিকটা ফাঁপা হয়ে উঠতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। মস্কোতে তালেবানদের সাথে শান্তি আলোচনায় অংশ নেন সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই

গত বছরের জুলাইতে শুরু হয় যুক্তরাষ্ট্র ও তালেবান-এর শান্তি আলোচনা। এ বছরের মে মাস পর্যন্ত ছয় ধাপের আলোচনার কোনওটিতেই আফগান সরকারকে অন্তর্ভুক্ত করা হয়নি। আফগান সরকারকে যুক্তরাষ্ট্রের পুতুল সরকার বলে মনে করে তালেবান। যুক্তরাষ্ট্রের উদ্যোগে ওই আলোচনায় যথাযথ ফলাফল না আসায় মস্কোর উদ্যোগে নতুন করে মস্কোতে আফগান শান্তি আলোচনা শুরু হয়।

মস্কোর একটি হোটেলে সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ও সাবেক সেনাপতি আত্তা মোহাম্মদ নুরসহ দেশটির বেশ কয়েকজন রাজনীতিবিদের সাথে বৈঠক করেন উগ্র ইসলামপন্থী তালেবান বিদ্রোহীরা।

আলোচনার পর এক যৌথ বিবৃতিতে অংশ নেওয়া পক্ষগুলো জানায় তারা ‘গঠনমূলক ও ফলপ্রসু’ আলোচনা করেছেন। সম্ভাব্য যুদ্ধবিরতি, ইসলামিক ব্যবস্থা শক্তিশালীকরণ ও নারী অধিকার ইস্যু তাদের আলোচনায় স্থান পেয়েছে বলে জানানো হয় বিবৃতিতে। বিবৃতিতে বলা হয়, দুই পক্ষই অভূতপূর্ব অগ্রগতি অর্জিত হয়েছে তবে কয়েকটি ইস্যুতে আরও আলোচনার দরকার রয়েছে।

কাবুল প্রশাসনকে যুক্তরাষ্ট্রের পুতুল সরকার বলে মনে থাকে তালেবান। যুক্তরাষ্ট্রের উদ্যোগে কাতারে অনুষ্ঠিত তালেবানদের সাথে শান্তি আলোচনার মতো মস্কোর আলোচনাতেও অনুপস্থিত থেকেছে কাবুল সরকারের প্রতিনিধিরা। সরকারি প্রতিনিধিদের অনুপস্থিতির কারণে এই আলোচনার ফলাফল বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা রয়েছে।

পবিত্র রমজান মাসের শুরু উপলক্ষে দেশজুড়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তবে তালেবানরা ওই প্রস্তাব প্রত্যাখান করে।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম