ট্রাম্প-কিম বৈঠক ব্যর্থ হওয়ায় ৫ উ. কোরীয় কর্মকর্তার মৃত্যুদণ্ড

বিদেশ ডেস্ক
৩১ মে ২০১৯, ১৬:৪৪আপডেট : ৩১ মে ২০১৯, ১৭:৫৬

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বিশেষ দূত কিম হায়ক চোলসহ উত্তর কোরিয়ার পাঁচ শীর্ষ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকরের খবর দিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি সংবাদপত্র। শুক্রবার চুসান ইলবো সংবাদপত্রের খবরে বলা হয়েছে, ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্মেলন ব্যর্থ হওয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে এসব নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। ফেব্রুয়ারিতে সম্মেলন পণ্ড হওয়ার পর মার্চে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে এসব কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সংবাদপত্রটি। তবে উত্তর কোরিয়ার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে দক্ষিণ কোরিয়ার দেওয়া নানা খবর পরে অসত্য বলে প্রমাণিত হয়েছে। উত্তর কোরিয়ার বিশেষ দূত কিম হায়ক চোলসহ পাঁচ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকরের খবর দিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র

 

গত বছরের জুনে সিঙ্গাপুরে ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে এক সমঝোতা চুক্তি হয়। যৌথভাবে কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার ব্যাপারে একমত হন তারা। পরে ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় ভিয়েতনামে বৈঠকে মিলিত হন ট্রাম্প ও কিম। কিন্তু ট্রাম্প অসম্মানজনক প্রস্তাব দিয়েছেন দাবি করে বৈঠক ছেড়ে বের হয়ে আসেন কিম। ওই বৈঠকে অংশ নিতে কিমের ট্রেন সফরে ছিলেন উত্তর কোরিয়ার বিশেষ দূত কিম হায়ক চোল।

শুক্রবার চুসান ইলবো সংবাদপত্রের খবরে বলা হয়েছে, ভিয়েতনামের হ্যানয়ে ট্রাম্পের সঙ্গে কিমের বৈঠক ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রে দেশটির বিশেষ দূত কিম হায়ক চোল এবং চার শীর্ষ কর্মকর্তাকে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বাকি চারজনের নাম-পরিচয়ের বিষয়ে ওই খবরে কিছু জানানো হয়নি।

হ্যানয়ের বৈঠকে ভুল করার জন্য কিম জং উনের দোভাষী হিসেবে কাজ করা শিন হে ইয়ং-কে জেলে বন্দি করা হয়েছে বলেও দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সংবাদপত্রটি।

তবে এসব খবর সম্পর্কে কোনও মন্তব্য করেনি উত্তর কোরিয়ার সাথে সংশ্লিষ্ট দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। এমনকি পিয়ংইয়ং থেকে এই খবরের বিষয়েও কোনও মন্তব্য করা হয়নি।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি