ওআইসি সম্মেলনে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের নিন্দা

বিদেশ ডেস্ক
০১ জুন ২০১৯, ১২:৩৮আপডেট : ০১ জুন ২০১৯, ১২:৪১
image

জেরুজালেমকে ইসরায়েলের রাজনীতি হিসেবে স্বীকৃতি দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতি নিন্দা জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। ফরাসি বার্তা সংস্থা এএফপি ৫৭ দেশের সমন্বয়ে গঠিত সংস্থাটির এক বিবৃতির সূত্রে জানিয়েছে, যুক্তরাষ্ট্রসহ যে দেশগুলো জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

ওআইসি সম্মেলনে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের নিন্দা

২০১৭ সালের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলি রাজধানীর স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে ২০১৮ সালের মে মাসে জেরুজালেমে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেন তিনি। সেই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়া ও গুয়েতমালার পক্ষ থেকেও জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করা হয়।

শনিবার ওআইসির বিবৃতিতে ‘জেরুজালেমে যুক্তরাষ্ট্র ও গুয়াতেমালার দূতাবাস স্থানান্তরের’ নিন্দা জানানো হয় এবং এই নগরীতে দূতাবাস স্থাপনকারী দেশগুলোর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে ওআইসি’র সকল সদস্য রাষ্ট্রকে আহ্বান জানানো হয়।

বেশ কিছুদিন ধরেই ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ‘শতাব্দীর সেরা চুক্তি’ আখ্যা দিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনিদের সংকট নিরসনে একটি প্রস্তাব হাজির করার তোরজোর চলছে। তবে ২০১৭ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরাইলে রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর থেকে ফিলিস্তিনিরা ট্রাম্প প্রশাসনের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন রেখেছে।

আগামী ২৫ ও ২৬ জুন বাহরাইনের রাজধানী মানামায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি সম্মেলনে ট্রাম্পের প্রস্তাবিত সেই চুক্তির প্রথম অংশ প্রকাশের কথা রয়েছে। এই চুক্তি মানতে ফিলিস্তিনিদের বাধ্য করার প্রচেষ্টার অভিযোগও এসেছে সংবাদমাধ্যমে। সেই ধারাবাহিকতায় মানামা সম্মেলনে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন ফিলিস্তিন কর্তৃপক্ষ।

/বিএ/
সম্পর্কিত
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
প্রশান্ত মহাসাগরে স্বর্ণ-রুপার বিশাল মজুতের সন্ধান পেলো চীন
অষ্টম শ্রেণির ছাত্রকে ভয় দেখিয়ে ২২ লাখ টাকা আদায়
সর্বশেষ খবর
ভুয়া ওয়ারেন্টে হয়রানি বন্ধে ডাটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের
ভুয়া ওয়ারেন্টে হয়রানি বন্ধে ডাটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
ড্যাপ বাস্তবায়ন দৃশ্যমান না হওয়ায় হাইকোর্টের রুল
ড্যাপ বাস্তবায়ন দৃশ্যমান না হওয়ায় হাইকোর্টের রুল
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়