ঝাড়খণ্ডে আবারও মাওবাদী হামলা, জওয়ান নিহত

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০১৯, ০৮:৩৪আপডেট : ০৩ জুন ২০১৯, ০৯:০৫
image

এক সপ্তাহের মধ্যে ভারতের ঝাড়খণ্ডে দ্বিতীয়বারের মতো মাওবাদী হামলার কবলে পড়েছে সে দেশের নিরাপত্তা বাহিনী। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সেখানকার সরাইকেলা খরসওয়া জেলায় সংঘটিত হামলার পাঁচ দিনের মাথায় রবিবার (২ জুন) দুমকায় হামলা চালিয়েছে মাওবাদীরা। হামলায় এক জওয়ান নিহত হয়েছেন। আহত ৪ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঝাড়খণ্ডে আবারও মাওবাদী হামলা, জওয়ান নিহত

লোকসভা নির্বাচন শুরুর কিছু দিন আগে পলামুতে বিজেপির একটি কার্যালয়ে বিস্ফোরণ ঘটিয়েছিল মাওবাদীরা। ভোট চলাকালীন হামলা না-হলেও ভোটের পরে তাদের পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো হামলা চালানো হলো। ২৯ মে সরাইকেলা-খরসওয়া জেলার সিন্দিরির জঙ্গলে হামলার ধারাবাহিকতায় রবিবার তারা দুমকার রানিক্ষেত্রের কাঠালিয়া গ্রামে হামলা করে।

পুলিশ সূত্রে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে নীরজ ছেত্রী নামে সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর এক জওয়ান নিহত হয়েছেন। তার বাড়ি আসামে। আহত হয়েছেন ওই বাহিনীরই ৪ জন জওয়ান। তাদের মধ্যে রাজেশ কুমার রাই নামের এক জওয়ানের আঘাত গুরুতর। পেটে গুলি লেগেছে তার। পুলিশের দাবি, তাদের  গুলিতে অন্তত পাঁচ জন মাওবাদী আহত হয়েছে। তাদের সন্ধানে জঙ্গলে দিনভর তল্লাশি চালানো হয়।

পুলিশ দাবি করেছে, দুমকার রানিক্ষেত্রের কাঠালিয়া গ্রামের আশপাশে মাওবাদীরা জড়ো হয়েছে বলে তাদের কাছে খবর এসেছিল। রবিবার সকালে ওই এলাকায় যৌথ তল্লাশি অভিযান শুরু করে ঝাড়খণ্ড পুলিশ এবং এসএসবি-র যৌথ দল। তল্লাশির সময়ে হঠাৎ জঙ্গলের মধ্যে তাদের গাড়ির সামনে চলে এসে মাওবাদীরা গুলিবৃষ্টি শুরু করে। পাল্টা গুলি চালান জওয়ানরাও। গোলাগুলিতে গুরুতর জখম হন নীরজ। দুমকা স্টেট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বাকিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রাজেশ কুমারকে হেলিকপ্টারে রাঁচীর হাসপাতালে পাঠানো হয়েছে।

লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই পরপর দুই বার মাওবাদী হামলায় সর্তক ঝাড়খণ্ড পুলিশ। তারা বলছে, রাজ্যজুড়ে মাওবাদী অধ্যুষিত এলাকাগুলোকে সর্তক করা হয়েছে।

এর আগে গত ২৯ মে (বুধবার) সরাইকেলা-খরসওয়া জেলার সিন্দিরির জঙ্গলে হামলা চালায় মাওবাদীরা। সে সময় পুলিশ জানায়, সিন্দিরির পাহাড়ি রাস্তায় মাওবাদীদের পাতা ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)-র ধারাবাহিক বিস্ফোরণে সিআরপিএফের কোবরা বাহিনী ও ঝাড়খণ্ড সশস্ত্র পুলিশের মোট ১৬ জন আহত হয়েছেন।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক