রানির নৈশভোজে ট্রাম্প, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য ‘চিরন্তন বন্ধুত্ব’র প্রশংসা

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০১৯, ১৩:০০আপডেট : ০৪ জুন ২০১৯, ১৫:৩৭
image

যুক্তরাজ্য সফরের প্রথম দিনে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের আমন্ত্রণে সাড়া দিয়ে তার সঙ্গে নৈশভোজ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩ জুন) স্ত্রী মেলানিয়াকে সঙ্গে নিয়ে বাকিংহাম প্যালেসে আয়োজিত এ রাজকীয় ভোজে অংশ নেন তিনি। সে সময় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ককে ‘চিরন্তন বন্ধুত্ব’ আখ্যা দিয়ে এর প্রশংসা করেন ট্রাম্প।

রানি এলিজাবেথের সঙ্গে ট্রাম্প
রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে সোমবার লন্ডন পৌঁছান ট্রাম্প। এদিন ওয়েস্ট মিনস্টার অ্যাবে পরিদর্শন করেন তিনি। ক্লিয়ারেন্স হাউসে (রয়েল রেসিডেন্স) প্রিন্স চার্লস ও ডাচেস অব কর্নওয়ালের সঙ্গেও চা চক্রে অংশ নেন। আর সোমবার সন্ধ্যায় ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের আমন্ত্রণে সাড়া দিয়ে অংশ নেন নৈশ ভোজে।

নৈশ ভোজ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্রিটিশ জনগণের সাহসিকতার প্রশংসা করেন ট্রাম্প। রানি দ্বিতীয় এলিজাবেথকে ‘মহান নারী’ আখ্যা দেন তিনি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বন্ধুত্ব চিরন্তন বলে উল্লেখ করেন তিনি। ব্রিটিশ রানি নিজেও দুই দেশের মধ্যকার মিত্রতার প্রসঙ্গটি টেনে আনেন। তিনি বলেন, এর মধ্য দিয়ে দশকের পর দশক ধরে দেশ দুইটির মধ্যকার নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হয়েছে। 

/এফইউ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম