ইউনিসেফ-এর প্রতিবেদন

বিশ্বে বাল্যবিয়ের শিকার ছেলেশিশুর সংখ্যা সাড়ে ১১ কোটি

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০১৯, ১৮:১৮আপডেট : ০৮ জুন ২০১৯, ২১:০২
image

কেবল মেয়েদের ক্ষেত্রেই নয়, বিশ্বজুড়ে তাদের সঙ্গে পাল্লা দিয়ে বাল্যবিবাহ করেছে ছেলেরাও। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক প্রতিবেদন থেকে জানা গেছে, বিশ্বজুড়ে কন্যাশিশুদের সঙ্গে পাল্লা দিয়ে বিবাহিত জীবনযাপন করছে প্রায় সাড়ে ১১ কোটি ছেলেশিশুও। এদের মধ্যে প্রতি পাঁচজনের একজনের বিবাহ হয়েছে ১৫ বছর বয়সে পা দেওয়ার আগেই। সারা বিশ্বে ছেলেশিশুদের বাল্যবিবাহ পরিস্থিতি নিয়ে ইউনিসেফ পরিচালিত প্রথম গবেষণা জরিপে এ তথ্য উঠে এসেছে।

নেপালে বাল্যবিয়ের শিকার দম্পতি, ছবি: ইউনিসেফ

প্রথমবারের মতো ছেলেশিশুদের বাল্যবিবাহ নিয়ে করা প্রতিবেদনটি তৈরিতে সংস্থাটি ৮২টি দেশের মানুষের বৈবাহিক অবস্থা ও জনসংখ্যাগত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেছে। তাতে দেখা গেছে, শিশু অবস্থায় বিয়ে করা বিশ্বে সবচেয়ে বেশি ছেলের উপস্থিতি রয়েছে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে। সেখানে এই হার ২৮ শতাংশ। এরপর যথাক্রমে নিকারাগুয়ায় ১৯ শতাংশ ও মাদাগাস্কারে ১৩ শতাংশ ছেলেশিশুর বিয়ে সম্পন্ন হয়েছে। বাল্যবিবাহের শিকার ছেলেশিশুদের মধ্যে ১৫ বছর বয়স হওয়ার আগেই বিয়ে করাদের সংখ্যা প্রায় আড়াই কোটি।

ইউনিসেফ বলছে, যারা পরিণত বয়সে বিয়ে করে, তাদের সাপেক্ষে বিচার করলে বাল্যবিবাহের শিকার হওয়া ছেলেশিশুদের মধ্যে বিদ্যালয় থেকে ঝরে পড়ার প্রবণতা বেশি, অর্থনৈতিক সুযোগ-সুবিধা কম, নির্যাতন ও মানসিক স্বাস্থ্যগত সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে।

শুক্রবার প্রকাশিত গবেষণা প্রতিবেদনটিতে জাতিসংঘ শিশু সংস্থার নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর এক বিবৃতিতে বলেছেন, ‘বাল্যবিবাহ শৈশব কেড়ে নেয়। শিশু অবস্থাতেই পূর্ণবয়স্ক মানুষের মতো দায়িত্ব কাঁধে তুলে নিতে বাধ্য হতে হয়; অথচ এ ব্যাপারে তারা সবসময় তৈরি থাকে না।’ বিবৃতিতে বলা হয়, বাল্যবিবাহ একটি ছেলেশিশুকে আগাম পিতৃত্বের দিকে ঠেলে দেয়; এটি পরিবারের দায়দায়িত্ব বহনে তার ওপর চাপ সৃষ্টি করে; শিক্ষা ও চাকরি লাভের সুযোগ সীমিত করে।

 

 

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম