৪ মাস পর কলম্বিয়া সীমান্ত খুলে দিয়েছে ভেনেজুয়েলা

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০১৯, ০৫:২৯আপডেট : ০৯ জুন ২০১৯, ০৬:১৮

চারমাস বন্ধ থাকার পর পুনরায় কলম্বিয়া সীমান্ত খুলে দিয়েছে ভেনেজুয়েলা। হাজার হাজার ভেনেজুয়েলান সীমান্ত পার হয়ে খাবার, ওষুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনী দ্রব্য কেনাকাটা করে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

৪ মাস পর কলম্বিয়া সীমান্ত খুলে দিয়েছে ভেনেজুয়েলা

নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে এ বছরের শুরুতে ভেনেজুয়েলায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের সুযোগে ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা জুয়ান গুইদো। যুক্তরাষ্ট্রসহ অন্তত ৫০টি দেশ তাকে স্বীকৃতি দিয়েছে। খাদ্য-ওষুধের প্রবল সংকটে থাকা ভেনেজুয়েলাবাসী আশ্রয় নিচ্ছেন প্রতিবেশী কলম্বিয়া ও ব্রাজিলের মতো দেশে। যুক্তরাষ্ট্রসহ তার পশ্চিমা মিত্ররা মনে করে, আন্তর্জাতিক ত্রাণ গোয়াইদোর মাধ্যমে ভেনেজুয়েলায় বিতরণ করা সম্ভব হলে তা মাদুরোর ভাবমূর্তিকে দেশবাসীর সামনে ম্লান করে দিতে সক্ষম হবে। আর মাদুরোর দাবি, ত্রাণ দেওয়ার মাধ্যমে সামরিক আগ্রাসন চালানোর চেষ্টা যুক্তরাষ্ট্রের।

জাতিসংঘ জানিয়েছে, ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত ৪০ লাখ ভেনেজুয়েলান দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। মার্কিন আগ্রাসনের শঙ্কায় কলম্বিয়া, ব্রাজিল ও ডাচ দ্বীপ আনতিলিস সীমান্তবর্তী অঞ্চল বন্ধ রেখেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

গত মাসে ব্রাজিল ও আরুবা সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মাদুরো। এবার খুলে দিলেন কলম্বিয়া সীমান্ত। এক টুইটবার্তায় তিনি বলেন, ‘আমি রবিবার কলম্বিয়া সীমান্ত খুলে দেওয়ার নির্দেশ দিয়েছি।আমরা শান্তিপ্রিয় মানুষ শক্তভাবে আমাদের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিাকার রক্ষা করবো।’

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম