হোয়াইট হাউসে বিভক্তির জন্য দায়ী বিদেশি শক্তি ও সংবাদমাধ্যম!

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৯, ১১:৫৬আপডেট : ১২ জুন ২০১৯, ১১:৫৭

হোয়াইট হাউসে বিভক্তির জন্য বিদেশি শক্তি এবং মূল ধারার মার্কিন সংবাদমাধ্যমগুলোকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। মঙ্গলবার ওয়াশিংটনে ওয়াল স্ট্রিট জার্নালের এক অনুষ্ঠানে এমন অভিযোগ করেন তিনি। তবে নিজের দাবির স্বপক্ষে কোনও প্রমাণ দেখাননি ট্রাম্প প্রশাসনের এ কর্মকর্তা। হোয়াইট হাউসে বিভক্তির জন্য দায়ী বিদেশি শক্তি ও সংবাদমাধ্যম!

জন বোল্টনের কাছে প্রশ্ন ছিল, ইরান ও উত্তর কোরিয়া ইস্যুতে মার্কিন প্রশাসন কেন সাংঘর্ষিক ও পররস্পরবিরোধী বিবৃতি দিচ্ছে। জবাবে বোল্টন এ ধরনের বিভক্তির জন্য বিদেশি শক্তি ও মূলধারার গণমাধ্যমকে দায়ী করেন।

তিনি বলেন, আমাদের বিশ্বাস করার বাস্তবিক কারণ রয়েছে যে- ইরান, উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা, রাশিয়া ও চীন সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন সম্পর্কে তারা ভুল তথ্য তুলে ধরবে। তারা দেখানোর চেষ্টা করবে যে, ট্রাম্প প্রশাসনে বিভক্তি রয়েছে।

যুক্তরাষ্ট্রের মূল ধারার সংবাদমাধ্যমগুলোর কর্মীদের সাংবাদিকদেরকে ‘শ্রুতিলেখক’ বলে আখ্যায়িত করে বোল্টন বলেন, এসব সাংবাদিক সরকারের মধ্যকার বিভক্তির কথা বাইরে ছড়াচ্ছেন। সূত্র: পার্স টুডে, ব্লুমবার্গ।

/এমপি/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম