কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, নিহত ৫

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৯, ১৯:৩৫আপডেট : ১২ জুন ২০১৯, ২০:২৬

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের অনন্তনাগ জেলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) এর টহল দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় বাহিনীটির পাঁচ সদস্য নিহত ছাড়াও  এক পুলিশ পরিদর্শক ও বেসামরিক নাগরিক আহত হয়েছে। দেশটির সম্প্রচারমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, টহল দলটির ওপর হামলা চালানো দুই সন্ত্রাসীর একজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। 

কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, নিহত ৫

কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর কেউ কেউ সরাসরি স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। কেউ কেউ আবার কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে। ইতিহাস পরিক্রমায় ক্রমেই সেখানকার স্বাধীনতা আন্দোলন ইসলামিকীকরণ হয়েছে। সন্দেহভাজন জঙ্গি নাম দিয়ে বহু বিদ্রোহীর পাশাপাশি বেসামরিকদের হত্যার অভিযোগ রয়েছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে। এর বিপরীতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রায়ই কাশ্মিরে সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তু হয়। গত ফেব্রুয়ারিতে কাশ্মিরের পুলওয়ামায় এক গাড়িবহরে আত্মঘাতী হামলা চালিয়ে সিআরপিএফ-এর অন্তত ৪০ সদস্যকে হত্যা করে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ। ওই ঘটনার জেরে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে বিমান হামলা চালায় ভারত।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার টহল দলের ওপর হামলাকারী দুইজনের মধ্যে একজন হত্যা করতে সমর্থ হয়েছে নিরাপত্তা বাহিনী। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, অনন্তনাগের কেপি রোডে টহল দলটির ওপর রাইফেল ও গ্রেনেড ব্যবহার করে হামলা চালায় সন্ত্রাসীরা। অনন্তনাগ পুলিশ স্টেশনের কর্মকর্তা আরশাদ আহমেদ বলেন, আহতদেরকে শ্রীনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

/এমএইচ/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম