বিহারে ২ দিনে অসুস্থ হয়ে ৩৬ শিশুর মৃত্যু

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৯, ২০:২৫আপডেট : ১২ জুন ২০১৯, ২০:৩১

ভারতের বিহারের মুজফফরপুরে গত ৪৮ ঘণ্টায় অন্তত ৩৬টি শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৩৩ জন। শিশুদের অসুস্থতা নিয়ে নিশ্চিত করে এখনও বলতে পারছেন না চিকিৎসকরা। চিকিৎসকদের একটা অংশের ধারনা শিশুদের অসুস্থ হওয়ার কারণ এনকেফেলাইটিস (Acute Encephalitis Syndrome) । তবে বেশ কয়েকজন শিশু রক্তচাপ জনিত সমস্যায় প্রাণ হারিয়ে থাকতে পারে বলেও দাবি অন্য চিকিৎসকদের।

বিহারে ২ দিনে অসুস্থ হয়ে ৩৬ শিশুর মৃত্যু

এইএস- এ আক্রান্ত হওয়া এই এলাকার জন্য নতুন কোনও বিষয় নয়। ১৫ বছরের চেয়ে কম বয়স এমন শিশুরা বিহারের এই এলাকায় গরমকালে এনকেফেলাইটিসে আক্রান্ত হয়েই থাকে। জ্বরে আক্রান্ত হওয়া থেকে শুরু করে অসংলগ্ন ব্যবহার থেকেই শিশুদের শারীরিক জটিলতার আঁচ পাওয়া যায়।

মুজফফরপুর জেলার শ্রী কৃষ্ণ মেডিক্যাল কলেজের সুপার এস কে সাহি বলেন, পুরো ঘটনাটি পরীক্ষা করে দেখতে হবে। তবে প্রাথমিক ভাবে মনে হচ্ছে ৯০ ভাগ শিশুর মৃত্যুর কারণ রক্তচাপ কমে যাওয়া।

তবে কারণ যাই হোক শিশুদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা বড় আকার ধারন করছে বলে জানালেন কর্মকর্তারা জেলার প্রায় সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে নানা রকম শারীরিক জটিলতা নিয়ে ভর্তি হয়েছে শিশুরা।   

এত শিশুর মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তিনি বলেন, কীভাবে রোগের  মোকাবিলা করা যেতে পারে সে ব্যাপারে স্থানীয়দের মধ্যে সচেতনতার অভাব রয়েছে।

তার দাবি, ‘গত দু'বছরের পরিসংখ্যান বলছে মৃতের সংখ্যা কমেছিল। তবে এবার তা হল না। মনে হচ্ছে সচেতনতা প্রচারের কাজ ঠিকভাবে হয়নি।' তিনি মনে করেন সন্তানদের খালি পেটে না রাখার মতো বিষয় মাথায় রাখলেই সমস্যা এড়িয়ে যাওয়া যাবে।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক