পানি সংকটে চেন্নাই, বৃষ্টির আশায় কোটি কোটি মানুষ

বিদেশ ডেস্ক
১৮ জুন ২০১৯, ২০:২৭আপডেট : ১৮ জুন ২০১৯, ২০:২৮

ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর চেন্নাইয়ে তীব্র পানি সংকট দেখা গেছে। শহরের চারটি সংরক্ষণাগারেও নেই পানি। তাই পানির জন্য হাহাকারে কোটি কোটি মানুষ। বন্ধ হয়ে গেছে সব রেস্টুরেন্ট। পানি সংরক্ষণে বাসায় বসেই অফিস করছেন অনেকে। সরকারি কর্মকর্তারাও আশার বাণী শোনাতে পারছেন না। তারা বলছেন, একমাত্র বৃষ্টিই হতে পারে এই সমস্যার সমাধান। 

পানি সংকটে চেন্নাই, বৃষ্টির আশায় কোটি কোটি মানুষ

২০১১ সালের জনশুমারি অনুযায়ী জনসংখ্যার দিক থেকে ভারতের ষষ্ঠ বৃহত্তর শহর চেন্নাই। তীব্র এই সংকটে শহরটির বাসিন্দারা পানির জন্য সরকারি ট্যাংকের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। পানি সংরক্ষণ করতে অনেক অফিসের কর্মীদের বাড়িতে বসে কাজ করতে বলা হচ্ছে।

তীব্র এই সংকটে শহরটির বাসিন্দারা পানির জন্য সরকারি ট্যাংকের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। পানি নিয়ে শহরটির বাসিন্দাদের মধ্যে সংঘর্ষেরও ঘটনা ঘটতে শুরু করেছে। পানি নিয়ে দ্বন্দ্বের জেরে এক প্রতিবেশীকে ছুরিকাঘাতের ঘটনায় গত সপ্তাহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সংশ্লিষ্ট এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, একমাত্র বৃষ্টি চেন্নাইকে এই অবস্থা থেকে রক্ষা করতে পারে।এই অবস্থায় শহরটি কর্তৃপক্ষ বিকল্প উৎস থেকে পানি সংরক্ষণের চেষ্টা করছে। পাশাপাশি শহরের তলদেশ থেকে পানি উত্তোলনের জন্য বিভিন্ন জায়গায় খনন শুরু করেছে পানি উন্নয়ন বিভাগ।

সোশ্যাল এক্টিভিস্ট নাকিরান বলেন, এর একমাত্র সমাধানই হচ্ছে মাটির নিচের পানি উন্নয়ন। এর আগেও আমরা এমন পরিস্থিতিতে পড়েছি কিন্তু তখন আমাদের মাটির নিচের পানি ছিলো।   

এক সরকারি কর্মকর্তা বলেন, ধ্বংসযজ্ঞ ‍শুরু হয়ে গেছে। যদি বৃষ্টি না হয় তবে সবকিছু ধ্বংস হয়ে যাবে।

 

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম