বিবিসির বিদেশি শ্রোতা-দর্শকের শীর্ষ পাঁচে বাংলাদেশ

অদিতি খান্না, যুক্তরাজ্য
১৯ জুন ২০১৯, ০০:১৫আপডেট : ১৯ জুন ২০১৯, ০০:১৫

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিদেশি শ্রোতা-দর্শকদের তালিকায় শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ২০১৮ সালে বাংলাদেশ থেকে সপ্তাহে ১ কোটি ২০ লাখ গ্রাহক বিবিসির সংবাদ দেখেছেন বা শুনেছেন। মঙ্গলবার লন্ডনে প্রকাশিত দ্য গ্লোবাল অডিয়েন্স মেজারের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

বিবিসির বিদেশি শ্রোতা-দর্শকের শীর্ষ পাঁচে বাংলাদেশ

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত বিবিসির সাপ্তাহিক দর্শক ও শ্রোতা সংখ্যা ৪২ কোটি ৬০ লাখ। গত বছরের চেয়ে যা ৫ কোটি বেশি। এই তালিকার শীর্ষে ভারত। দেশটির ৫ কোটি মানুষ বিবিসির সংবাদ দেখেন কিংবা শুনে থাকেন। বাংলাদেশের সঙ্গে যৌথভাবে পঞ্চমস্থানে আফগানিস্তানও রয়েছে। যুক্তরাষ্ট্র রয়েছে তালিকার তৃতীয় স্থানে তাদের শ্রোতা-দর্শক সংখ্যা ৩ কোটি ৮০ লাখ। ৪ কোটি ১০ লাখ শ্রোতা-দর্শক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নাইজেরিয়া। আর চতুর্থস্থানে থাকা কেনিয়ায় ১ কোটি ৫০ লাখ মানুষ সপ্তাহে বিবিসি দেখেন কিংবা পড়েন।

বিবিসির মহাপরিচালক টনি হল বলেছেন, প্রতিদিনই আমাদের টিম বিশ্বের সবার কাছে স্বাধীন ও নিরপেক্ষ সংবাদ পৌঁছে দিতে দারুণ কাজ করে থাকে। আজ আমরা বুঝতে পারছি মানুষ বিবিসিকে কতটা মূল্য দেয়। তিনি বলেন, বিনিয়োগের জন্য সরকারকে ধন্যবাদ। তাদের জন্যই আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস আজকের এই অবস্থানে এসেছে।

বিশ্বজুড়ে বিবিসি নিউজের দর্শক সংখ্যা ৩৯ কোটি ৪০ লাখ। যা গতবারের ৪ কোটি ৭০ লাখ। আর ৪২টি ভাষায় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস রেডিওর শ্রোতা সংখ্যা ৩১ কোটি ৯০ লাখ। যা গতবারের তুলনায় ৪ কোটি ১০ লাখ বেশি। ইংরেজি ভাষায় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস রেডিও ও টিভি চ্যানেলে দর্শক সংখ্যা যথাক্রমে ৯ কোটি ৭০ লাখ ও ১০ কোটি ১০ লাখ। আর ওয়াল্ড সার্ভিসের বাংলাসহ ৪২টি ভাষায় শ্রোতা সংখ্যা ২৫ কোটি ৯০ লাখ।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের পরিচালক জেমি আর্গাস বলেন, বিবিসির সাপ্তাহিক শ্রোতা সংখ্যা ৫০ কোটি। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস রেডিও এবং ওয়ার্ল্ড নিউজেও আগের সব রেকর্ড ভেঙে ফেলেছি আমরা। তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা এখনও দুর্দান্ত সাংবাদিকতা করে যাচ্ছি যা দর্শক আকৃষ্ট করছে। এখানেই সর্বোচ্চ প্রভাব পড়ছে। আফ্রিকা আইয়ের মতো অনুসন্ধানী সাংবাদিকতা যেমন করছি তেমনি ফেক নিউজ ও ভুল তথ্যের বিরুদ্ধে আমাদের অবস্থান শক্ত। বিবিসি দেখিয়ে দিচ্ছে কেন এটি বিশ্বের সবচেয়ে বিশ্বাসযোগ্য সম্প্রচারমাধ্যম।

/এমএইচ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম