ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
২৩ এপ্রিল ২০২৪, ১৯:১১আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৯:১১

ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার (২৩ এপ্রিল) ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এই ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

এই সহায়তা প্যাকেজের আওতায় ৪০০টি যানবাহন, ৬০টি নৌকা, এক হাজার ৬০০টি গোলাবারুদ এবং ৪০ লাখ রাউন্ড গোলাবারুদ রয়েছে।

ব্রিটিশ সরকার জানিয়েছে, সামরিক সহায়তার এই চালানটিতে ব্রিটিশ স্টর্ম শ্যাডো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও থাকবে। এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ প্রায় ২৪০ কিলোমিটার (১৫০ মাইল)। এটি রুশ লক্ষ্যবস্তুতে কার্যকরভাবে আঘাত করতে সক্ষম।

নতুন এই সহায়তা প্যাকেজ ঘোষণার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

প্যাকেজটি নিশ্চিত করার বিষয়ে মঙ্গলবার সকালে জেলেনস্কির সঙ্গে কথা বলেছিলেন সুনাক। তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, এদিন বিকেলে ওয়ারশ সফরের সময় পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক এবং ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গের সঙ্গে দেখা করার পর এই প্যাকেজটি ঘোষণা করবেন।

/এএকে/
সম্পর্কিত
ইসরায়েলি অভিযানে ধ্বংস স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত ফিলিস্তিনি শিশুরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
সর্বশেষ খবর
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত