ইরানকে রুখতে ‘আন্তর্জাতিক জোট’ গঠনের তোড়জোড় যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২৫ জুন ২০১৯, ১৬:০০ আপডেট : ২৫ জুন ২০১৯, ১৭:৪৫
image

সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিসহ শীর্ষ সেনা কর্মকর্তাদের ওপর নতুন নিষেধাজ্ঞা জারির পাশাপাশি তাদের আলোচনায় বাধ্য করতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরান বলছে, নিষেধাজ্ঞা বলবৎ থাকলে তারা আলোচনায় নারাজ। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ব্রিটেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও শামিল হয়েছে ইরানকে আলোচনায় বসতে বাধ্য করতে। মধ্যপ্রাচ্য সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানবিরোধী ‘আন্তর্জাতিক জোট’ গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে রাশিয়া ইরানবিরোধী পদক্ষেপ প্রতিহত করার ঘোষণা দিয়েছে।

সৌদি বাদশাহ সালমানের সঙ্গে পম্পেও
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান উত্তেজনার ধারাবাহিকতায় ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। সোমবার (২৪ জুন) থেকে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দফতর ও সে দেশের সেনাবাহিনী।

ইরান সরকারের দীর্ঘদিনের মিত্র দেশ রাশিয়া সোমবার ট্রাম্প আরোপিত নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ আখ্যা দিয়েছেন। আর ইরানকে মিশ্র বার্তা দেওয়ার জন্য নিজ দেশেই সমালোচনার মুখে রয়েছেন ট্রাম্প। অবশ্য, মার্কিন প্রেসিডেন্ট দৃঢ়কণ্ঠে বলেছেন, অতীতে মধ্যপ্রাচ্যে যে মার্কিন নীতিমালা ছিল তা ভাঙতে পারার মতো সুস্পষ্ট কৌশল রয়েছে তার।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সোমবার (২৪ জুন) সৌদি আরব সফরে গিয়ে সে দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক জোট’ গড়ে তুলতে এ সফর শুরু করেছেন তিনি। সোমবার সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে জেদ্দায় বৈঠক করেছেন পম্পেও। পরবর্তীতে একই রকমের বৈঠক করতে সংযুক্ত আরব আমিরাতে যাবেন তিনি।

ওমান সরকার দাবি করেছে, গত সপ্তাহে ড্রোন ভূপাতিতের ঘটনায় তারা ইরানের কাছে যুক্তরাষ্ট্রের হয়ে বার্তা পৌঁছাচ্ছে বলে যে খবর প্রকাশ হয়েছে তা ‘সত্য নয়’। আত্মনিয়ন্ত্রণ প্রদর্শন ও আলোচনার মাধ্যমে ঝুলন্ত ইস্যুগুলো সমাধান করার জন্য ইরান ও যুক্তরাষ্ট্রকে টুইটারে আহ্বান জানিয়েছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানে যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করার পর ট্রাম্প পাল্টা হামলা থেকে সরে এলেও মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, তেহরানের ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা ও গোয়েন্দা নেটওয়ার্কে সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (২৪ জুন) ইরানের টেলিযোগাযোগমন্ত্রী মোহাম্মদ জাভেদ আজারি জাহরোমি বলেছেন, তার দেশের বিরুদ্ধে চালানো কোনও সাইবার হামলাই কখনও সফল হয়নি।

ইরানের সঙ্গেকার উত্তেজনা নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের অনুরোধে নিউ ইয়র্কে বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, জাপানে জি টোয়েন্টি সম্মেলন চলার ফাঁকে তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। একটি সমন্বিত আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে একটি গঠনমূলক সমাধানে পৌঁছানোর আহ্বান জানাবেন।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
আমিরাতে গোপন সফরে হামাসের হামলা নিয়ে যে অনুরোধ করলেন নেতানিয়াহু
এক ইঞ্জিন বন্ধের পরও প্রথমবার কক্ষপথে স্পেসএক্সের স্টারশিপ
সর্বশেষ খবর
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!