পশ্চিমা উদারনীতিকে অচল বলে জনতোষণবাদের প্রশংসা পুতিনের

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০১৯, ১৭:৪৭আপডেট : ২৮ জুন ২০১৯, ১৭:৫০

পশ্চিমা উদারনীতিকে অচল বলে আখ্যায়িত করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে জনতোষণবাদের উত্থানের প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জি-২০ সম্মেলনে যোগ দিতে রওনা দেওয়ার আগে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। রুশ প্রেসিডেন্ট বলেন, কয়েক দশক ধরে পশ্চিমা গণতন্ত্রের সহায়ক হয়ে থাকা উদারনৈতিক মতাদর্শ নিজের উদ্দেশ্য অতিক্রম করে ফেলেছে। ইউরোপ ও আমেরিকায় জনতোষণবাদের উত্থানের প্রশংসা করে পুতিন বলেন, বহুসংস্কৃতির মতো আদর্শ এখন আর রক্ষা করা যায় না।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

শুক্রবার জাপানে বিশ্বনেতাদের অংশগ্রহণে জি-২০ সম্মেলন শুরু হওয়ার সময়েই ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত হয়েছে পুতিনের সাক্ষাৎকার। জাপানে রওনা দেওয়ার আগ মুহূর্তে জাপানের ওই সংবাদমাধ্যমটিকে সাক্ষাৎকার দেন তিনি।

ওই সাক্ষাৎকারে চতুর্থবারের মতো রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা পুতিন বলেন, উদারনৈতিকরা সাধারণভাবে কোনও কিছু থেকে কাউকে কোনও নির্দেশনা দিতে পারে না। তিনি বলেন, উদারনৈতিকতা জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশের স্বার্থের সঙ্গে বিরোধ ঘটায়।

বিবিসি’র খবরে বলা হয়েছে, এক্ষেত্রে তিনি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের বিপুল সংখ্যক শরণার্থী আশ্রয়ের দিকেই ইঙ্গিত করেছেন। পুতিন বলেন, উদারনীতি আগেই মেনে নেয় যে কোনও কিছু করার দরকার নেই। ওইসব অভিবাসীরা দায়মুক্তি নিয়ে হত্যা, লুটতরাজ ও ধর্ষণ করতে পারে কারণ অভিবাসী হিসেবে তাদের অধিকারের সুরক্ষা দিতে হবে।

৬৬ বছর বয়সী পুতিন বলেন, সমকামী মানুষদের নিয়ে রাশিয়ার কোনও সমস্যা নেই...কিন্তু কিছু কিছু বিষয় আমাদের ওপর অতিরিক্ত চাপে ফেলে দিচ্ছে। তিনি বলেন, তারা দাবি করছে শিশুদের পাঁচ থেকে ছয়টি লিঙ্গ থাকতে পারে। সবাইকে খুশি হতে দিতে সেগুলো নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু আমাদের মূল জনগোষ্ঠীর লাখ লাখ মানুষের সংস্কৃতি, প্রথা এবং পারিবারিক মূল‍্যবোধকে হারিয়ে যাওয়ার অনুমোদন দিতে পারি না।

উদারনীতি নিয়ে নিজের মতামতের পাশাপাশি ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন পুতিন। ট্রাম্পকে প্রতিভাবান ব্যক্তি আখ্যা দিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি জানেন ভোটারদের কীভাবে সংযুক্ত করতে হয়। তবে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য যুদ্ধ, ইরানের সঙ্গে হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনা এসবের জন্য আমেরিকার একতরফা নীতিকে আংশিকভাবে দায়ী করেন রাশিয়ার নেতা।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক শুক্রবার পুতিনে কঠোর সমালোচনা করেন। উদারনীতি নিয়ে পুতিনের বক্তব্যের সঙ্গে কঠোর দ্বিমত পোষণ করেছেন তিনি। টুস্ক বলেন, উদার গণতন্ত্রকে যারা অচল বলে দাবি করছেন তারা এটিও বলছেন যে স্বাধীনতাও অচল, আইনের শাসন অচল এবং মানবাধিকারও অচল। সত্যিকার অচল হিসেবে আমি পেয়েছি কর্তৃত্ববাদ, ব্যক্তি পূজাকে; এমনকি যদি কখনো কখনো তা তা কার্যকর বলে মনেও হয়।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম