বিহারে ধর্ষণে বাধা দেওয়ায় ২ নারীর মাথা ন্যাড়া করার ঘটনায় আটক ২

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০১৯, ১৮:৩২আপডেট : ২৮ জুন ২০১৯, ১৮:৩৫

ধর্ষণে বাধা দেওয়ার কারণে দুই নারীর মাথার চুল কেটে ন্যাড়া ও নির্যাতনের ঘটনায় ভারতের বিহার রাজ্য থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, সম্পর্কে মা ও মেয়ে ওই দুই নারীকে ধর্ষণের উদ্দেশ্যে স্থানীয় এক সরকারি কর্মকর্তাসহ একদল লোক তাদের বাড়ি ঘেরাও করে। নারীরা বাধা দিলে তাদের নির্যাতন করা হয়। পরে তাদের মাথা ন্যাড়া করে গ্রাম ঘোরানো হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত অপর পাঁচজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। নির্যাতনের শিকার দুই নারী

ভারতের বিহারে এই ধরণের ঘটনা এটাই প্রথম নয়। গত এপ্রিলে সংঘবদ্ধ ধর্ষণে বাধা দেওয়ায় এক তরুণীর ওপর এসিড নিক্ষেপ করা হয়। কয়েক মাস আগে বিহারে এক নারীকে নির্যাতন করে কাপড় খুলে গ্রামের বাজার ঘোরানো হয়।

নির্যাতনের শিকার মা বার্তা সংস্থা এএনআই-কে বলেছেন, লাঠি দিয়ে আমাদের মারাত্মক পেটানো হয়েছে। আমার শরীরে ব্যথা আর আমার মেয়ের শরীরেও আঘাত করা হয়েছে। ওই নারীরা জানিয়েছেন, পুরো গ্রামের সামনে তাদের মাথ্যা ন্যাড়া করা হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, কয়েকজন পুরুষ তাদের বাড়িতে প্রবেশ করে আর মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। তার মা ওই পুরুষদের ঠেকানোর চেষ্টা করেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

বিহারের নারী কমিশন এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, এই ঘটনার কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র দিল্লি সংবাদদাতা গীতা পান্ডে বলেছেন, ধর্ষণ চেষ্টা অপরাধ কিন্তু ধারাবাহিক নির্যাতন, মাথার চুল ফেলে দেওয়া এবং গ্রাম ঘোরানো একটি জনগোষ্ঠীর অভ্যন্তরে পুরুষতান্ত্রিক ক্ষমতার প্রতিফলন। সবচেয়ে ভীতিকর হলো নির্যাতক দলের নেতৃত্ব দিয়েছেন এক সরকারি কর্মচারি- এক নির্বাচিত জনপ্রতিনিধি। যাদের কাজই হলো তাদের অধীনস্তদের সুরক্ষা দেওয়া, হামলা করা নয়। তিনি বলেন, এই অপরাধের স্পর্ধা প্রমাণ করে ভারতের কোনও কোনও অঞ্চলে কীভাবে আইনের প্রতি কোনও ভয় নেই।

২০১২ সালে দিল্লিতে বাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার পরে যৌন সহিংসতার বিরুদ্ধে ভারতে ব্যাপক সচেতনতা তৈরি হয়েছে। তারপরেও ভারতের বিভিন্ন স্থানে ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতার বিভিন্ন ঘটনা ঘটছে।

/জেজে/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম