মুসলমান শিক্ষার্থীদের আলাদা খাবার ঘর, বিজেপির তোপে মমতা

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০১৯, ২০:৪৫আপডেট : ২৮ জুন ২০১৯, ২২:১৭

মুসলমান অধ্যুষিত স্কুলগুলোতে পৃথক খাবার ঘর তৈরির নির্দেশ দিয়ে বিজেপির তোপের মুখে পড়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্য সরকারের এই উদ্যোগকে উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ। কিছু সংখ্যক স্কুলে আলাদা নিয়ম কার্যকর করায় রাজ্য সরকারের বিরুদ্ধে ‘পৃথকীকরণ’-এর রাজনীতি করার অভিযোগ তোলেন তিনি। মুসলমান শিক্ষার্থীদের আলাদা খাবার ঘর, বিজেপির তোপে মমতা

গত মঙ্গলবার কুচবিহারের জেলা প্রশাসক কার্যালয়ের সংখ্যালঘু বিভাগ থেকে একটি নির্দেশনা জারি করা হয়। নির্দেশিকায় রাজ্য সরকার পরিচালিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত যেসব স্কুলে ৭০ শতাংশের বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থী রয়েছে সেসব স্কুলের তালিকা পাঠাতে জেলা স্কুল পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়। এসব স্কুলে ‘মিড ডে মিল’ পরিবেশন করতে আলাদা একটি খাবার ঘর নির্মাণের প্রস্তাব পাঠানোর কথাও বলা হয়েছে ওই নির্দেশিকায়।

শুক্রবার এই টুইট বার্তায় রাজ্য সরকারের এই নির্দেশনার সমালোচনা করেন বিজেপি’র রাজ্য সভাপতি দিলিপ ঘোষ। তিনি বলেন, ‘ধর্মের ভিত্তিতে শিক্ষার্থীদের মধ্যে এই বৈষম্য কেন? নাকি এর পেছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে? নাকি গভীর ষড়যন্ত্র?’

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দিলিপ ঘোষ বলেন, ভোট ব্যাংক সুরক্ষার স্বার্থে তৃণমূল কংগ্রেস শুধু সংখ্যালঘুদের উন্নয়নের স্বার্থে কাজ করে। তিনি প্রশ্ন তোলেন, হিন্দু শিক্ষার্থীরা কী অপরাধ করেছে যে তারা খাবার ঘরের সুবিধা পাবে না?

/জেজে/এএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম