ভূমধ্যসাগরে মিললো প্রাচীন রোমান যুগের জাহাজের ধ্বংসাবশেষ

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০১৯, ২১:৫৬আপডেট : ২৮ জুন ২০১৯, ২১:৫৮

সাইপ্রাসের পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের তলদেশে সন্ধান মিলেছে প্রাচীন রোমান যুগের একটি জাহাজের ধ্বংসাবশেষের। ওই জাহাজে রোমান যুগে ব্যবহৃত বিশেষ ধরনের মাটির পাত্র পাওয়া গেছে। এসব পাত্রে রোমান আমলে বিভিন্ন ধরনের পানীয় বহন করা হতো বলে মনে করেন প্রত্নতাত্বিকেরা। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট বলছে, দ্বীপ দেশ সাইপ্রাসে এধরণের জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কারের ঘটনা এটাই প্রথম। ভূমধ্যসাগরে মিললো প্রাচীন রোমান যুগের জাহাজের ধ্বংসাবশেষ

সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ব গবেষণা ইউনিটের এক দল স্বেচ্ছাসেবী ডুবুরি ওই জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান পায়।  

সাইপ্রাসের পুরাতত্ত্ব বিভাগ বলছে, সম্ভবত জাহাজটি সিরিয়া এবং পুরনো সিসিলিয়া অঞ্চলের। বর্তমানে এলাকাটি তুরস্কের দক্ষিণাঞ্চলীয় উপকূলের অধীনে। প্রত্নতাত্বিকেরা পানির নিচে জাহাজটি পরীক্ষা করে দেখছে বলেও জানানো হয়েছে।

সাইপ্রাস কর্তৃপক্ষের দাবি, এই জাহাজের চালানো অনুসন্ধান সাইপ্রাস ও প্রাচীন রোমান সাম্রাজ্যের অন্যান্য অংশের মধ্যে সমুদ্র পথে বাণিজ্যের ওপর নতুন আলো ফেলবে বলে মনে করা হচ্ছে।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম