‘ইতিহাসের অন্ধকারে ধাবিত হচ্ছে মিয়ানমার’

বিদেশ ডেস্ক
২৯ জুন ২০১৯, ১৪:৩৩আপডেট : ২৯ জুন ২০১৯, ১৭:০৩
image

মিয়ানমার ইতিহাসের অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটিতে নিয়োজিত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত ইয়াংঘি লি। রেডিও ফ্রি এশিয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মিয়ানমারের ভবিষ্যত নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেছেন।  

ইয়াংঘি লি
কয়েক প্রজন্ম ধরে রাখাইনে বসবাস করে আসলেও রোহিঙ্গাদের নাগরিকত্ব স্বীকার করে না মিয়ানমার। ২০১৭ সালের আগস্টে রাখাইনে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার পর রোহিঙ্গাদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমার সেনাবাহিনী। খুন,ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা সম্প্রদায়ের সাত লাখেরও বেশি মানুষ। জাতিগত নিধনের ভয়াবহ বাস্তবতায় রোহিঙ্গা জনগোষ্ঠীর বড় অংশটি বাংলাদেশে পালিয়ে এলেও জাতিসংঘের হিসাবে ৪ লাখেরও বেশি মানুষ এখনও সেখানে থেকে গেছে। তাদের ওপর এখনও দমন-পীড়ন চলছে। পাশাপাশি অন্যান্য নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বিরুদ্ধেও সে দেশের আধিপত্যবাদী বামার জাতিগোষ্ঠীর প্রাধান্যশীল সেনা নেতৃত্বের দমনপীড়ন চলমান।

রেডিও ফ্রি এশিয়ার পক্ষ থেকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত ইয়াংঘি লি’র কাছে জানতে চাওয়া হয়, মিয়ানমার যদি মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটাতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে তাদের সম্পর্কে কী প্রভাব পড়তে পারে। জবাবে লি বলেন, ‘জাতিসংঘের কোন সংস্থা কিংবা অংশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রাখতে হবে, তা নির্ধারণের ক্ষেত্রে মিয়ানমার খুব চালাকি করতে সক্ষম হয়ে উঠেছে। এবং এখন পর্যন্ত খুব ভালোভাবেই তারা তা করতে পেরেছে।’

সাক্ষাৎকারে মিয়ানমারের বাস্তব পরিস্থিতি তুলে ধরতে গিয়ে লি বলেন, সেখানে যা ঘটে গেছে তাতে এতে মিয়ানমারের নেতৃত্বের উদ্বিগ্ন হওয়া উচিত। মিয়ানমারের জনগণের গণতান্ত্রিক অধিকারের সীমা সঙ্কুচিত করা, ভূমি আর জীবন যাপনে নৃতাত্ত্বিক সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকারের স্বীকৃতি না দেওয়াসহ চলমান জাতিগত সংঘাতের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘এখনও অনেক মানুষ স্থানচ্যুত হচ্ছে। আমি সত্যিকার অর্থে মনে করি, মিয়ানমার এখন অন্ধকার পথে যাচ্ছে। ইতিহাসের অন্ধকার পথে থাকা সেই সব বছরগুলোতে ফিরে যাচ্ছে এটি। এ নিয়ে সত্যিকার অর্থে আমি কষ্ট বোধ করছি।’ লি বলেন, তিনি মিয়ানমার ও এর জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে সেখানকার নেতৃত্বের ভূমিকায় তিনি উদ্বিগ্ন ও হতাশ। 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম