৩৩৩ কোটি টাকা নিয়ে দুবাই-এর শাসককে ছেড়ে গেলেন ষষ্ঠ স্ত্রী

বিদেশ ডেস্ক
৩০ জুন ২০১৯, ২০:৪৯আপডেট : ০১ জুলাই ২০১৯, ১০:১০

দুবাই-এর শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম-কে ছেড়ে গেছেন তার ষষ্ঠ স্ত্রী প্রিন্সেস হাইয়া আল-হুসেইন। বিপুল পরিমাণে অর্থ নিয়ে নিয়ে চলে যাওয়ার পর জার্মানি থেকে দুবাই-এর শাসককে তালাক নোটিস পাঠিয়েছেন তিনি। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ৩১ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড নিয়ে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম-কে ছেড়ে গেছেন প্রিন্সেস হাইয়া। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩৩২ কোটি ৮২ লাখ ১৫ হাজার ৩০৭ টাকা।

৩৩৩ কোটি টাকা নিয়ে দুবাই-এর শাসককে ছেড়ে গেলেন ষষ্ঠ স্ত্রী সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যকেন্দ্র দুবাই-এর শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম একইসঙ্গে আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তার ষষ্ঠ স্ত্রী প্রিন্সেস হাইয়া আল-হুসেইন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর বৈমাত্রেয় বোন।

প্রিন্সেস হাইয়া আল-হুসেইন আমিরাত থেকে যাওয়ার সময় নিজের দুই সন্তানকেও নিয়ে গেছেন। পালিয়ে জার্মানি পৌঁছানোর পর তিনি দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন।

৩৩৩ কোটি টাকা নিয়ে দুবাই-এর শাসককে ছেড়ে গেলেন ষষ্ঠ স্ত্রী

সাত বছর বয়সী ছেলে জায়েদ এবং ১১ বছর বয়সী মেয়ে আল-জালিলাকে সঙ্গে নিয়ে গেছেন প্রিন্সেস হাইয়া আল-হুসেইন। এদিকে ষষ্ঠ স্ত্রীর পালিয়ে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শেখ রাশিদ আল-মাখতুম। স্ত্রীর এমন কাজকে বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

ডেইলি মেইল-এর খবরে বলা হয়েছে, দুবাই-এর শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ রাশিদ আল-মাখতুম তার স্ত্রীকে ফেরত দিতে জার্মানির প্রতি অনুরোধ জানিয়েছেন। তবে তার এমন অনুরোধ প্রত্যাখ্যান করেছে বার্লিন। এ নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন দেখা দিয়েছে। ৩৩৩ কোটি টাকা নিয়ে দুবাই-এর শাসককে ছেড়ে গেলেন ষষ্ঠ স্ত্রী

২০০৪ সালে প্রিন্সেস হাইয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শেখ রাশিদ আল-মাখতুম। ১৫ বছর পর তার স্ত্রীর এভাবে পালিয়ে যাওয়া দুবাইয়ের শাসকের জন্য বড় বিপর্যয় হিসেবে প্রতীয়মান হচ্ছে। এর আগে, গত বছর তার আরেক স্ত্রীর মেয়ে ৩৩ বছরের প্রিন্সেস লাতিফা বিনতে মুহাম্মাদ মাখতুম দেশ ছেড়ে পালানোর সময় ভারতীয় উপকূলে ধরা পড়েন। মানবাধিকার সংগঠনগুলো বলছে, তাকে দুবাইয়ে আটকে রাখা হয়েছে। সূত্র: মেইল অনলাইন, পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম