পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে নুসরাতের ‘সিঁদুর’

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০১৯, ১১:৫২আপডেট : ০১ জুলাই ২০১৯, ১৬:৪৩

বেগুনি পাড়ের সাদা রঙের শাড়ি, দু’হাতে চূড়া, হাতভর্তি মেহেদি, গলায় মঙ্গলসূত্র আর সিঁথিতে সিঁদুর পরে সংসদে শপথবাক্য পাঠ করে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে অবস্থান করছেন জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূলের আইনপ্রণেতা নুসরাত জাহান। এরইমধ্যে তার বেশভূষা নিয়ে ‘আপত্তি’ তুলেছেন দেওবন্দের এক মৌলবী। সেই ধারাবাহিকতায় এবার খোদ দলের অভ্যন্তরেই সমালোচনার শিকার হচ্ছেন তিনি। তবে বিজেপি’র দুই আইনপ্রণেতা তার পাশে দাঁড়িয়েছেন।

তৃণমূলের আইনপ্রণেতা অভিনেত্রী নুসরাত জাহান

সম্প্রতি তুরস্কে ভারতীয় ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিয়ে হয় নুসরাত জাহানের। বিয়ের পরই সংসদে সিঁদুর ও মঙ্গলসূত্র পরা ‘নুসরাত জাহান রুহি জৈন’ হিসেবে শপথ পাঠ করেন বসিরহাটের সাংসদ। এ কারণেই তুমুল সমালোচনার মুখে পড়েছেন বসিরহাটের তৃণমূল সাংসদ।  

ঘটনার প্রতিক্রিয়ায় দেওবন্দ-অনুসারী সাহারানপুরের মাদ্রাসা জামিয়া শৈখুল হিন্দের মুফতি আসাদ কাসমি ঘোষণা করেন, ভিন্ন ধর্মের কোনও ব্যক্তির সঙ্গে তার বিয়ে ইসলাম মেনে নিতে পারে না। তিনি বলেন, "একজন মুসলিম কখনোই ভিন্ন ধর্মের কাউকে বিয়ে করতে পারেন না, ইসলাম তার অনুমতি দেয় না।" এই বিতর্কের পটভূমিতে নুসরাত নিজে শনিবার বেশি রাতে টুইটে তার ধর্মবিশ্বাস অপরিবর্তিত রয়েছে দাবি করে লিখেছেন, তিনি নিজেকে 'ইনক্লুসিভ ইন্ডিয়া'র (সবার জন্য যে ভারতবর্ষ) প্রতিনিধি মনে করেন।

অবশ্য কেবল দেওবন্দের মৌলবীই নন, সিঁদুর-মঙ্গলসূত্র পরায় এবার দলেরই একাংশের ‘ক্ষোভ’-এর মুখে পড়েছেন তৃণমূলের এই তারকা সাংসদ। যে বসিরহাট থেকে এবার সাংসদ হয়েছেন নুসরাত, সেখানকারই প্রাক্তন তৃণমূল সাংসদ তথা আইনজীবী ইদ্রিশ আলির তোপের মুখে পড়লেন সিঁদুর-মঙ্গলসূত্রের অভিনেত্রী সাংসদ। নুসরত জাহানের সিঁদুর-বিতর্ক প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে তৃণমূলের প্রাক্তন এই আইনপ্রণেতা বলেন, ‘‘আমি নিজে কোনও মন্তব্য করবো না। সমালোচনা হচ্ছে। আমার কাছে বহু লোক আপত্তি জানিয়েছেন। শুধু মুসলিম নন, হিন্দুদের অনেকও বলছেন, এটা কী! সে নিজে ঠিক করুক, সে কি মুসলিম? মানুষের বিভ্রান্তি হচ্ছে, সে মুসলিম না জৈন? অনেকে এই প্রশ্ন করছেন। আমার মনে হয় ও যা করছে ঠিক নয়। ও একটা অবস্থান ঠিক করুক। মুসলিম হলে মুসলিম ধর্ম মেনে চলতে হবে। হিন্দু হলে হিন্দু ধর্ম মেনে চলতে হবে। (এমন করলে) না ঘরকা না ঘটকা হয়ে যাবে তো। ’’

নুসরাতের পাশে দাঁড়িয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। হুগলির এই বিজেপি সাংসদ বলেন, ‘‘শাঁখা-সিঁদুর পরবেন কি পরবেন না, শপথপাঠের জন্য কী পোশাক পরবেন, সেটাও কি জিজ্ঞেস করতে হবে, মুখ্যমন্ত্রীর উচিত নুসরতের পাশে দাঁড়ানো। ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয়’।

লকেটের পাশাপাশি বিজেপির শাহনওয়াজ হুসেনও নুসরতের পাশে দাঁড়িয়েছেন।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম