সামরিক শাসনের অবসান ঘটাতে সুদানে জোরালো বিক্ষোভ, নিহত ৭

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০১৯, ১৪:৪৪আপডেট : ০১ জুলাই ২০১৯, ১৪:৪৬
image

সুদানের ক্ষমতাসীন সামরিক বাহিনীর বিরুদ্ধে দেশজুড়ে জোরালো বিক্ষোভ হয়েছে। বেসামরিক প্রশাসনের হাতে ক্ষমতা তুলে দেওয়ার দাবিতে রবিবার দেশটির রাজধানী খার্তুমে সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশজুড়ে বিক্ষোভ চলাকালে অন্তত সাত জন নিহত ও বহু লোক আহত হয়েছেন।

সামরিক শাসনের অবসান ঘটাতে সুদানে জোরালো বিক্ষোভ, নিহত ৭

সুদানের দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল বশিরের বিরুদ্ধে দেশব্যাপী কয়েক মাস ধরে বিক্ষোভ চলার পর সামরিক বাহিনী তাকে ক্ষমতাচ্যুত করে। এরপর থেকে সামরিক বাহিনীর একটি কাউন্সিল দেশটি নিয়ন্ত্রণ করছে। সামরিক শাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে সে দেশের মানুষ। বিক্ষোভ অব্যাহত রেখে বিরোধী গোষ্ঠীগুলো বেসামরিক প্রশাসনের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য সামরিক বাহিনীকে চাপ দিচ্ছে। ৩ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে অবস্থান ধর্মঘটরত বিক্ষোভকারীদের শিবিরে নিরাপত্তা বাহিনীগুলোর সদস্যরা অভিযান চালালে দুপক্ষের মধ্যে আলোচনা ভেঙে যায়।

যে অভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট বশির ক্ষমতায় এসেছিলেন তার ৩০তম বর্ষপূর্তি ছিল রবিবার।  এদিন দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছিল সরকার বিরোধী জোট দ্য ফোর্সেস ফর ফ্রিডম এন্ড চেঞ্জ (এফএফসি)। বেসামরিক প্রশাসনের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য এ দিনটিকেই সুদানের সামরিক শাসকদের জন্য চূড়ান্ত সময়সীমা হিসেবে নির্ধারণ করেছিল আফ্রিকান ইউনিয়ন। অন্যথায় আরও নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছিল তারা।

নগরীর কয়েকটি এলাকায় লাখো মানুষ রাস্তায় নেমে সামরিক শাসন বিরোধী মিছিল নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রেসিডেন্টের বাসভবনের কাছে ও অভিজাত রিয়াদ আবাসিক এলাকায় নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বাধা দেয়, তাদের ওপর কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী সচিবের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দেশজুড়ে বিক্ষোভ চলাকালে সাত জন নিহত ও ১৮১ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২৭ জন গুলিতে হতাহত হয়েছেন। আহত ১০ জন নিয়মিত বাহিনীগুলোর সদস্য বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। এদের মধ্যে জেনারেল দাগালোর নেতৃত্বাধীন র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সদস্য তিন সৈন্য গুলিবিদ্ধ হয়েছেন, বাকী সাত জন বিক্ষোভকারীদের ছোড়া পাথরে আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে রয়টার্স হতাহতের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে সমর্থ হয়নি।

ক্ষমতাসীন সামরিক কাউন্সিলের উপপ্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো জানিয়েছেন, অজ্ঞাত স্নাইপাররা বেসামরিক ও সৈন্যদের দিকে গুলি ছুড়েছে। সরকারবিরোধীদের সমর্থক চিকিৎসকদের একটি গোষ্ঠী জানিয়েছে, বিক্ষোভ চলাকালে বেশ কয়েকটি শহরে অন্তত পাঁচ জন বিক্ষোভকারী নিহত ও বহু বিক্ষোভকারী আহত হয়েছেন।

/বিএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম