পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ হচ্ছে না

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০১৯, ১৭:০৮আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১৭:১৫
image

ভারতের পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বাংলা’ রাখার দাবি নাকচ করে দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছর ধরে এই দাবি জানিয়ে আসছিলেন। তবে কেন্দ্রীয় সরকার বলছে, সংবিধান সংশোধন না করে এই দাবি মেটানো সম্ভব নয়। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মমতা বন্দ্যোপাধ্যায়

গত বছরের ২৬ জুলাই রাজ্যসভায় পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বাংলা’ রাখা সংক্রান্ত এক বিল পাস হয়। এরপর বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্র সরকারের কাছে পাঠানো হয়। রাজ্যের নগর উন্নয়ন বিষয়কমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, ‘২০১৬ সালে সর্বপ্রথম এই নাম পরিবর্তন প্রক্রিয়াটি শুরু হয়। প্রাথমিকভাবে বাংলায় ‘বাংলা’, ইংরেজিতে ‘বেঙ্গল’ এবং হিন্দিতে ‘বাঙ্গাল’ এই তিনটি নাম প্রস্তাবিত হয়। তবে কেন্দ্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করে একটি নাম দেওয়ার জন্য বলেছিল। সে অনুযায়ী আমরা ‘বাংলা’ নামটি প্রস্তাব করেছিলাম।’

পশ্চিমবঙ্গের একজন আমলার ভাষ্যমতে, নামের ক্রমানুযায়ী পশ্চিমবঙ্গের নাম আসতে আসতে স্পিকার এবং শ্রোতারা রাজ্যের বিষয়গুলোর প্রতি মনোযোগ এবং আগ্রহ হারিয়ে ফেলেন। সব গুরুত্বপূর্ণ বৈঠকের ক্ষেত্রেই এমনটা হয়ে আসছে। তাই আমাদের নেত্রী (মমতা বন্দ্যোপাধ্যায় ) এ উদ্যোগ নিয়েছেন। কিন্তু কেউ তার এ উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে না।

প্রসঙ্গত, ভারতের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকের দ্বিতীয় অংশে পশ্চিমবঙ্গের পালা আসে। এতে করে আলোচকদের কাছে তার রাজ্যের বিষয়গুলো গুরুত্ব হারায় বলে মনে করেন মমতা।

/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক