রাহুলের সিদ্ধান্তের প্রশংসায় বোন প্রিয়াঙ্কা গান্ধী

বিদেশ ডেস্ক
০৪ জুলাই ২০১৯, ১০:৪৮আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১৯:১০

কংগ্রেস সভাপতির পদ ছাড়ায় রাহুলকে অভিনন্দন জানিয়েছেন তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি জানান, এমন সৎ সাহস সবার থাকে না। এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাই। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

   রাহুলের সিদ্ধান্তের প্রশংসায় বোন প্রিয়াঙ্কা গান্ধী

বেশ কয়েক দিন ধরেই রাহুল গান্ধীর পদত্যাগ নিয়ে আলোচনা চলছিলো। গত ২৫ মে কংগ্রেসের প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার কথা বলেন রাহুল গান্ধী। লোকসভায় ৫৪৩ আসনের মধ্যে ৫২ আসন জিতে ভরাডুবির পর তিনি এ সিদ্ধান্ত জানান। এই ব্যর্থতার দায় নিলেও অন্য নেতাকর্মীদেরও সমালোচনা করেছেন রাহুল। তিনি জানান, দলের উচিত গান্ধী পরিবারের বাইরে কাউকে এই দায়িত্ব দেওয়া।

দায়িত্ব ছাড়ার একদিন পরই এক টুইট বার্তায় প্রশংসা করেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘তুমি যা করে দেখিয়েছো সবার এই সাহস থাকে না। তোমার সিদ্ধান্তের প্রতি গভীর শ্রদ্ধা।

পদত্যাগ করার সময় রাহুল গান্ধী বলেছিলেন, ভারতের ক্ষমতায় টিকে থাকতে চায় সবাই। কেউই আত্মত্যাগ করতে চায় না। কিন্তু প্রতিপক্ষদের হারাতে হলো এখন আমাদের আত্মত্যাগ প্রয়োজন।

এদিকে দলের শীর্ষ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, রাহুল গান্ধী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। কারণ, কংগ্রেসের ওয়ার্কিং কমিটি এখনও তার পদত্যাগপত্র গ্রহণ করেনি।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক