জমজমের পানি বহনে নিষেধাজ্ঞা তুলে নিলো এয়ার ইন্ডিয়া

বিদেশ ডেস্ক
০৯ জুলাই ২০১৯, ১৭:৩৫আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১৭:৩৫

হজযাত্রীদের জমজমের পানি নিয়ে ফ্লাইটে ওঠার ক্ষেত্রে জারিকৃত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক টুইট বার্তায় সংস্থাটি নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়। জুলাইয়ের শুরুর দিকে জারি করা নিষেধাজ্ঞার জন্য ক্ষমাও চেয়েছে বিমান কর্তৃপক্ষ।

  জমজমের পানি বহনে নিষেধাজ্ঞা তুলে নিলো এয়ার ইন্ডিয়া

জুলাইয়ের ৪ তারিখে এয়ার ইন্ডিয়ার জেদ্দা কার্যালয় থেকে দেওয়া এক নোটিশে বলা হয়েছিল, সৌদি আরবের জেদ্দা ও ভারতের কয়েকটি শহরের মধ্যে চলাচলকারী দুটি ফ্লাইটে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জমজমের পানি বহন করা যাবে না। ঘোষণার পরপরই দেশটির হায়দরাবাদ ও কেরালার হজযাত্রীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়। একই সাথে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

মঙ্গলবার টুইটারে দেওয়া এক সংশোধনীতে এয়ারলাইনটি বলে, “এআই৯৬৬ ও এআই৯৬৪ এ জমজম ক্যান বহন না করার বিষয়ে যে নির্দেশনা দেওয়া হয়েছিল তা সংশোধন করে যাত্রীরা অনুমোদনযোগ্য লাগেজের সঙ্গে জমজম ক্যান বহন করতে পারবেন বলে জানাচ্ছি আমরা। যে অসুবিধা তৈরি হয়েছিল তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।”

নিধেষাজ্ঞার নোটিশে বলা হয়েছিল,  “উড়োজাহাজ পরিবর্তন করায় ও সীটের সংখ্যা সীমিত থাকায় ফ্লাইটে জমজমের ক্যানগুলো নেওয়ার অনুমতি দেওয়া হবে না”। এ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অনেক হজযাত্রী কংগ্রেস দলীয় এমএলএ আমিন প্যাটেল কাছে যাওয়ার পর তিনি ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের কাছে চিঠি লিখে হাজীদের জমজমের পানি বহন করার অনুমতি দিতে এয়ার ইন্ডিয়াকে নির্দেশনা দিতে অনুরোধ করেন।

ভারতের হজ কমিটির প্রধান নির্বাহী এমএ খান মনে করেন, হজ থেকে ফেরা প্রত্যেক যাত্রীকে জমজম পানির পাঁচ লিটারের ক্যান বহন করতে দিতে এয়ার ইন্ডিয়া বাধ্য। “এটি এয়ার ইন্ডিয়ার সঙ্গে হজ কমিটির স্বাক্ষরিত চুক্তির অংশ’ বলে মন্তব্য করেন তিনি।

অবশেষে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা এলো।

 

 

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম