কমনওয়েলথ-এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছে বাংলাদেশ

অদিতি খান্না, যুক্তরাজ্য
১১ জুলাই ২০১৯, ২৩:৪৯আপডেট : ১১ জুলাই ২০১৯, ২৩:৫৮

কমনওয়েলথ-এর পররাষ্ট্রমন্ত্রীদের ১৯তম বৈঠকে যোগ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। লন্ডনে অনুষ্ঠিত এই বৈঠকে ৫২টি সদস্য রাষ্ট্রের মন্ত্রীরা অংশ নিচ্ছেন। এই বৈঠকে কমনওয়েলথ-এর লক্ষ্য পুনর্নির্ধারণ হবে বলে আশা করা হচ্ছে। কমনওয়েলথ-এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছে বাংলাদেশ

কমনওয়েলথ-এর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে এবারের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। কার্যরত সভাপতি হিসেবে এই বৈঠকের আয়োজন করেছে ব্রিটেন। আর এতে নেতৃত্ব দিচ্ছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট।

কমনওয়েলথ সচিবালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কমনওয়েলথ এর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ যখন পালন হচ্ছে তখন সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা লন্ডনে বৈঠকে বসেছেন আর কমনওয়েলথ সনদের মুল নীতি ও মূল্যবোধের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছেন।’

পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকে গত বছরের এপ্রিলে অনুষ্ঠিত কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে ঐক্যমতগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে আগামী বছরের জুনে রুয়ান্ডার রাজধানীতে অনুষ্ঠিতব্য পরবর্তী বৈঠকের আলোচ্যসূচী নিয়েও কথা হয়েছে এই বৈঠকে।

কমনওয়েলথ-এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি পার্শ্ববৈঠকে যোগ দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করেছেন তিনি। এই বৈঠকে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের