যুক্তরাষ্ট্রে অভিবাসী আটককেন্দ্রে বিস্ফোরণ প্রচেষ্টা, পুলিশের গুলিতে নিহত ১

বিদেশ ডেস্ক
১৪ জুলাই ২০১৯, ১১:৪৬আপডেট : ১৪ জুলাই ২০১৯, ১৪:৫৬

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের টাকোমা শহরের অভিবাসী আটককেন্দ্রে বিস্ফোরণ প্রচেষ্টাকারী সন্দেহে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার  (১৩ জুলাই) ভোরে নর্থ-ওয়েস্ট ডিটেনশন সেন্টার নামক আটক কেন্দ্রে পুলিশ এ অভিযান চালায়। নিহত ব্যক্তির নাম উইলেম ভান স্প্রনসেন। তার বয়স ৬৯ বছর। অভিবাসী আটক রাখার বিরুদ্ধে ওয়াশিংটনে শান্তিপূর্ণ র‍্যালি হওয়ার ছয় ঘণ্টার মাথায় আটককেন্দ্রে এ গোলাগুলির ঘটনা সংঘটিত হলো। ওই বিক্ষোভে উইলেমও ছিলেন বলে ধারণা করা হচ্ছে। টাকোমা পুলিশ বিভাগের বিবৃতিতে জানানো হয়েছে, গুলি করার ঘটনায় জড়িত চার পুলিশ সদস্যকে প্রশাসনিক ছুটিতে পাঠিয়ে তদন্ত চলছে।

যুক্তরাষ্ট্রে অভিবাসী আটককেন্দ্রে বিস্ফোরণ প্রচেষ্টা, পুলিশের গুলিতে নিহত ১

প্রত্যাবাসন প্রক্রিয়া চলার সময়ে নর্থ ওয়েস্ট ডিটেনশন সেন্টারে অভিবাসন প্রত্যাশীদের রাখা হয়। এছাড়া অভিবাসন প্রত্যাশী বাবা মায়ের থেকে আলাদা হয়ে পড়া শিশুদেরও এখানে রাখা হয়। জিইও গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান এই অভিবাসন কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে।

টাকোমা পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, শনিবার তাদের কাছে খবর আসে, রাইফেলধারী এক ব্যক্তি নর্থ-ওয়েস্ট ডিটেনশন সেন্টার ভবনে ও সেখানে থাকা গাড়িতে বিস্ফোরক ডিভাইস ছোড়ার চেষ্টা করছে। ভোর চারটার দিকে পুলিশ সেখানে পৌঁছায়। ততোক্ষণে উইলেম নামের ওই ব্যক্তি একটি গাড়ি জ্বালিয়ে দিয়েছে। একটি প্রোপেন গ্যাস ট্যাংকে আগুন ধরিয়ে তা দিয়ে আটক কেন্দ্র পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন তিনি। পরে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে নিহত হয় উইলেম। কর্মকর্তারা বলছেন ওই ব্যক্তির কাছে একটি ব্যাগ ছিল এবং সেখানে দাহ্য পদার্থ ছিল। টাকোমা পুলিশ বিভাগ নিশ্চিত করেছে, চার পুলিশ সদস্য ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে। তবে ওই ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। 

যুক্তরাষ্ট্রে বড় আকারে অভিবাসী বিতাড়ন প্রক্রিয়া শুরুর মাত্র একদিন আগে টাকোমা শহরের আটক কেন্দ্রে এই ঘটনা ঘটলো। শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, রবিবার থেকে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ (আইসিই) কর্তৃপক্ষ এই অভিযান শুরু করবে। আদালতের রায়ে নিজ দেশে ফিরে যাওয়ার আদেশ পেয়েও যুক্তরাষ্ট্রের দশটি শহরে যারা এখনও থেকে গেছেন এই অভিযানে তাদের আটক করা হবে বলে জানান ট্রাম্প। ওই অভিযানের প্রভাব টাকোমায় পড়বে না বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শনিবার অভিবাসী আটক কেন্দ্রে হামলার কয়েক ঘণ্টা আগে এর বাইরে শান্তিপূর্ণভাবে মিছিল করে বিক্ষোভকারীরা। অভিবাসী আটকের প্রতিবাদ জানায় তারা। 

/জেজে/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম