গাজীপুরে দুর্ঘটনার পর ট্রেন চলাচল শুরু

গাজীপুর প্রতিনিধি
০৩ মে ২০২৪, ১৭:১৭আপডেট : ০৩ মে ২০২৪, ১৭:১৯

গাজীপুরের রেল স্টেশনের ঢাকামুখী আউটার সিগন্যাল (কাজী বাড়ী) এলাকায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর ট্রেন চলাচল শুরু হয়েছে। এক লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। অন্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য কাজ চলছে। শুক্রবার (৩ মে) দুপুর ১টা ১৫ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ মিয়া জানান, জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের কাজীবাড়ী এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মালবাহী ট্রেনের পাঁচটি এবং যাত্রীবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর থেকে ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে দুপুর ১টা ১৫ মিনিটে ডাবল লাইনের ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর সিরাজগঞ্জ এক্সপ্রেস জয়দেবপুর স্টেশন হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এর কিছু সময় পরই একতা এক্সপ্রেস ঢাকা থেকে জয়দেবপুর স্টেশন হয়ে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যায়।

/এমএএ/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম