আসামে বন্যার কবলে ১৫ লাখ মানুষ, নিহত ১০

বিদেশ ডেস্ক
১৪ জুলাই ২০১৯, ১৫:২০আপডেট : ১৪ জুলাই ২০১৯, ১৭:০৯

ভারী মৌসুমি বৃষ্টিপাতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ১০ লাখেরও বেশি মানুষ নিজেদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। গত ৭২ ঘণ্টায় বন্যাজনিত বিভিন্ন কারণে অন্তত ১০ জন নিহত হয়েছে বলে শনিবার জানিয়েছে সেখানকার কর্মকর্তারা। ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, রাজ্যের ১৫ লাখেরও বেশি মানুষ বন্যার কবলে পড়েছে। আগামী কয়েক দিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা। বন্যার কবলে পড়ে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে আসামের দশ লাখ মানুষ

 

হিমালয় থেকে শুরু হয়ে ভারতের আসাম ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্রের পানিতে আসামের ১৮ হাজারেরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। রাজ্যের আরও পাঁচটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার রাজ্য সরকারের বন্যা বুলেটিনে বলা হয়েছে, ‘গত তিন দিনে পানিতে ডোবার আলাদা আলাদা ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে আর ১০ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। পাশাপাশি বন্যা পরিস্থিতি মারাত্মক রূপ নিচ্ছে’।
মৌসুমি বৃষ্টিপাতে আসামের মোট ৩২টি জেলার মধ্যে অন্তত ২৫টি আক্রান্ত হয়েছে। ভারতের কেন্দ্রীয় পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী তিন দিন বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় ব্রহ্মপুত্রের পানি আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। আসামের পানিসম্পদমন্ত্রী কেশব মাহান্ত বলেছেন, ‘বন্যা পরিস্থিতি খুবই মারাত্মক।’

চা’র জন্য বিখ্যাত আসাম কয়েক বছর ধরে বন্যা ও ভারী বর্ষণে আক্রান্ত হচ্ছে। বহু মানুষের প্রাণহানির পাশাপাশি হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বন্যা ও ভারী বর্ষণে। সরকারি কর্মকর্তারা বলেছেন, আগামী কয়েক দিনেও রাজ্যটিতে সর্বোচ্চ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।
ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, দেশের বিভিন্ন অংশের বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কোশি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় আসাম এবং পার্শ্ববর্তী বিহার রাজ্য থেকে ৭৫০ জনকে উদ্ধার করেছে জরুরি উদ্ধারকর্মীরা।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম