গরু পাচারকারী সন্দেহে ১১ বাংলাদেশিকে আটকের দাবি বিএসএফ-এর

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০১৯, ১৪:৪৮আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১৯:২২
image

গরু পাচারকারী সন্দেহে ১৩ জনকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৩ জুলাই) রাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে ১১ জনকে বাংলাদেশি দাবি করেছে বিএসএফ। ঘটনাস্থল থেকে ১৫৫টি গরু উদ্ধার করা হয়েছে

প্রতীকী ছবি
সম্প্রতি সীমান্তে গরু পাচারের বিরুদ্ধে নজরদারি জোরালো করেছে বিএসএফ। এর অংশ হিসেবে শনিবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। বেশিরভাগ পাচারকারী রাতের আঁধারে পালিয়ে যেতে সক্ষম হলেও ১৩ জনকে গ্রেফতার করা হয়। বিএসএফের এক কর্মকর্তা এএনআই-কে বলেন, ‘মালদা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও নাদিয়ায় অভিযান চালিয়ে ১১ বাংলাদেশিসহ ১৩ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।’

বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ভারতীয় পাচারকারী গুলিবিদ্ধ হয়। তাকে বশিরহাট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিএসএফের দাবি, পাচারকারীরা আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছিল। সে কারণে তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে বাধ্য হয়েছে তারা। মোট সাত রাউন্ড গুলি ছোড়া হয়েছে।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ১৫৫টি গরুর মূল্য ১৩ লাখ টাকার বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। গরুগুলো স্থানীয় পুলিশ স্টেশনে হস্তান্তর করা হয়েছে।

/এফইউ/এমএমজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম