জাপানের অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিসংযোগের অভিযোগ, নিহত ২৩

বিদেশ ডেস্ক
১৮ জুলাই ২০১৯, ১৫:২৬আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৫:২৮

জাপানের কিওটো অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিকাণ্ড পূর্ব-পরিকল্পিত ছিলো বলে ধারণা পুলিশের। এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ২৩ জন নিহতের খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে বিবিসি। 

জাপানের অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিসংযোগের অভিযোগ, নিহত ২৩

বৃহস্পতিবার সকালে কিওটো অ্যানিমেশন স্টুডিওর তিন তলা ভবনে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ৩৮ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেলেও নিহতের নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। সর্বশেষ ২৩ জন নিহতের কথা জানিয়েছে পুলিশ।  তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানায়, সকালেই একজন ব্যক্তি স্টুডিওতে প্রবেশ করে। এরপর পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। তার বয়স আনুমানিক ৪১ বছর ছিলো বলে জানানো হয়।  সন্তেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়েছে এবং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

কিয়োটো নগরীর ওই স্টুডিওতে আগুনের সূত্রপাতের প্রায় দুই ঘণ্টা পরেও আগুন জ্বলতে দেখা যায়। এখনও উদ্ধার অভিযান চলছে সেখানে। ঘটনাস্থল থেকে ছুরিও উদ্ধার করেছে পুলিশ।

জাপানি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়,ওই সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে প্রতিষ্ঠানটির কি বিরোধ ছিলো তা এখনও জানা যায়নি। তিনি সেখানকার সাবেক কর্মী নন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন. তারা বিকট আওয়াজ পান এবং দূর থেকে আগুন ও ধোয়া দেখতে পান। উপরের তলায় এখনও অনেকে আটকা পড়ে আছেন বলেআশঙ্কা করা হচ্ছে।

দমকল বাহিনীর মুখপাত্র জানান, কয়েকজন ব্যক্তি ২য় তলায় পালিয়ে আসতে ব্যর্থ হয়েছে। একজন কর্মকর্তা বলেন, দ্বিতীয় তলা থেকে ছাদে ওঠার সিঁড়ি থেকে অন্তত ১০ জনকে ‍উদ্ধার করা হয়েছে।

ভবনে আগুন লাগার সময় সেখানে ৭০ জন অবস্থান করছিলেন। ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম