সুষ্ঠু নির্বাচনের দাবিতে মস্কোর রাজপথে ২০ হাজার মানুষ

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০১৯, ০১:৪৯আপডেট : ২১ জুলাই ২০১৯, ০৮:২০

রাশিয়ার রাজধানী মস্কোতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছে প্রায় ২০ হাজার মানুষ। তাদের দাবি, সেপ্টেম্বরে আসন্ন নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থীদের নিবন্ধনের সুযোগ দিতে হবে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সবচেয়ে সম্ভাবনাময় বিরোধী দলীয় নেতা অ্যালিক্স নাভালনি। 

সুষ্ঠু নির্বাচনের দাবিতে মস্কোর রাজপথে ২০ হাজার মানুষ

দেশটিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রতিটি প্রার্থীর পাঁচ হাজার মানুষের স্বাক্ষর সংগ্রহ করতে হয়। তবে অনেকে এই শর্ত পূর্ণ করার পরও কর্তৃপক্ষ তাদের নিবন্ধন করতে দিচ্ছে না। এখন পর্যন্ত প্রায় ৩০ জনকে নির্বাচন থেকে নিষিদ্ধ করা হয়েছে।

বিরোধীদের অভিযোগ, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন সরকারের এসব স্বাক্ষরকে অকার্যকর হিসেবে আখ্যায়িত করে যে বক্তব্য দিয়েছে তা ভুল। গত সপ্তাহেও স্বাধীন প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক সমাবেশ থেকে কয়েকজন সমর্থককে গ্রেফতার করা হয়।

বিরোধী দলীয় নেতা নাভালনি বলেন, ‘আমরা তাদের দেখিয়ে দিবো যে এটা কত কঠিন খেলা। আমরা আমাদের প্রার্থীদের জন্য লড়ে যাবো।’ আগামী সপ্তাহে আরও বড় মিছিলের হুঁশিয়ারি দেন তিনি।

এক সপ্তাহ আগে থেকে আরেকজন বিরোধী প্রার্থী অনশন ধর্মঘটে আছে। তার দাবি, নির্বাচনে লড়াই করতে দিতে হবে তাকে। আয়োজকরা ফেসবুকে জানান, তারা ‘ডাকাত, ঠগ, প্রতারক, ও চোর-মুক্ত’ রাশিয়ার জন্য আন্দোলন করছে।

সম্প্রতি একটি সমীক্ষায় দেখা যায় পুতিনের সমর্থন কমে গেছে। এছাড়াও দেশটির মানুষের জীবন যাপনের মান কমে যাওয়া ও ব্যাপক হারে ছড়িয়ে পড়া দুর্নীতির কারণে সেখানকার মানুষের মনে অসন্তোষ রয়েছে।

/এমএইচ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের