লিবিয়ায় নৌকাডুবিতে শতাধিক প্রাণহানির আশঙ্কা

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০১৯, ১২:৩৩আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১২:৩৩

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে প্রায় দেড়শ প্রাণহানির আশঙ্কা করছে জাতিসংঘ। ইতোমধ্যে ওই নৌকা থেকে ১৫০ জনকে উদ্ধার করা হলেও আরও ১৫০ জন নিখোঁজ রয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, চলতি বছর ভূমধ্যসাগরে এটাই সবচেয়ে মারাত্মক ও হৃদয়বিদারক নৌকাডুবির ঘটনা।

লিবিয়ায় নৌকাডুবিতে শতাধিক প্রাণহানির আশঙ্কা

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে ২০১৭ সালে প্রায় তিন হাজার অভিবাসীর মৃত্যু হয়েছে। একে শরণার্থীদের জন্য সবচেয়ে বিপদজনক পথ মনে করা হয়। ২০০০ সালের পর থেকে থেকে এখন পর্যন্ত ৩৪ হাজার অভিবাসী এই পথে ডুবে মারা গেছে কিংবা নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার, লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ১২০ কিলোমিটার পূর্বের আল খোমস বন্দর থেকে অভিবাসীদের নিয়ে ভূমধ্যসাগরে নৌযানটি যাত্রা শুরু করে। পরে নৌযানটি ৩ শতাধিক অভিবাসী নিয়ে ভূমধ্যসাগরে ডুবে যায়। এ সময় কোস্টাগার্ড ১৫০ জনকে উদ্ধার করে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র বলেন, ১৫০ জনকে উদ্ধার করে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে। হাইকমিশনার ফিলিপো গ্রান্দি বলেন, ভূমধ্যসাগরে এটাই চলতি বছরের সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা। লিবিয়ার অভিবাসীদের জন্য নিরাপদ পথ তেরি করা জরুরি। নাহলে এমন প্রাণ ঝড়তেই থাকবে।  

তবে লিবিয়ার নৌবাহিনীর মুখপাত্র বলছেন, অন্তত ১১৬ জন নিখোঁজ হয়েছে। আর উদ্ধার পেয়েছে ১৩২ জন। প্রাথমিকভাবে পাওয়া তথ্য জানিয়ে তিনি বলেন, কাঠের নৌকাটিতে দুই শতাধিক শরণার্থী ছিল।

এ বছরের প্রথম চারমাসে ভূমধ্যসাগরের একই রুটে প্রায় ১৬৪ জন শরণার্থীর মৃত্যু হয়েছে। গত মে মাসে তিউনিসিয়া উপকূলে শরণার্থী নৌকা উল্টে অন্তত ৬৫ জন নিহত হয়। লিবিয়া থেকে শরণার্থীরা ইউরোপে পাড়ি দিতে গিয়ে প্রতিবছরই এমন দুর্ঘটনার শিকার হয়ে মারা যাচ্ছে।

/এমএইচ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম