ইরানের কাছে সব নাবিকের মুক্তি দাবি ভারতের

বিদেশ ডেস্ক
২৭ জুলাই ২০১৯, ১২:১১আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১২:১২

আটককৃত পানামার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কারের নয় ভারতীয় নাবিককে মুক্তি দিয়েছে ইরান। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এসব নাবিকের মুক্তির খবর জানানো হয়। পাশাপাশি ট্যাঙ্কারটির সব ভারতীয় নাবিককে মুক্তি দিতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে দিল্লি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্যাঙ্কারটির তিন ভারতীয় নাবিক এখনও তেহরানের হাতে আটক রয়েছে। ইরানের কাছে সব নাবিকের মুক্তি দাবি ভারতের

যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার মধ্যে গত ১৩ জুলাই মধ্যপ্রাচ্যে পানামার পতাকাবাহী ট্যাঙ্কার এমটি রিয়াহ আটক করে তেহরান। জাহাজে থাকা ১২ জন ভারতীয় নাবিককেও আটক রাখা হয়। এনিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে।

শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার জানান, নয় নাবিককে মুক্তি দেওয়া হয়েছে। আর তারা শিগগিরই ভারতে পৌছাবেন। তেহরানে আমাদের দূতাবাসের তরফ থেকে ইরানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাকি নাবিকদেরও মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।  তবে বাকি তিন নাবিককে কেন আটক রাখা হয়েছে সেবিষয়ে কিছু বলেননি তিনি।

 এমটি রিয়াহ আটকের কয়েক দিন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ট্যাঙ্কারটির ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়। ওই খবরে বলা হয়, তেল পাচারের কারণে ইরানের বিপ্লবী ন্যাশনাল গার্ডের সদস্যরা এটি আটক করেছে।

গত ১৯ জুন হরমুজ প্রণালী থেকে ব্রিটিশ পতাকাবাহী স্টেনা ইম্পারো নামে আরেকটি জাহাজ আটক করে ইরান। ওই জাহাজে আরও ১৮ জন ভারতীয় নাবিক রয়েছে। এই সপ্তাহে ভারত ও ইরানের কর্তৃপক্ষ জানায় এসব নাবিকদের সঙ্গে ভারতের দূতাবাস কর্মকর্তাদের সাক্ষাতের অনুমোদন দিয়েছে তেহরান।

ভারতের পররাষ্ট্র বিষয়ক জুনিয়র মন্ত্রী ভি. মুরালিধরন জানিয়েছেন ব্রিটিশ জাহাজে থাকা ভারতীয় নাবিকদের মুক্তির জন্য তেহরানের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে দিল্লি।

ভারতের সঙ্গে ইরানের দীর্ঘ দিনের রাজনৈতিক ও তেল নির্ভর সম্পর্ক রয়েছে। তবে মার্কিন নিষেধাজ্ঞার মুখে সম্প্রতি ইরান থেকে তেল আমদানি কমিয়েছে ভারত।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম