ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ৮

বিদেশ ডেস্ক
২৭ জুলাই ২০১৯, ১৫:০৯আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১৫:০৯

কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ফিলিপাইনের উত্তরাঞ্চলে অন্তত আট জন নিহত হয়েছে। শনিবার ভোরে এই ভূমিকম্পের আঘাতে অপর প্রায় ৬০ জন আহত হয়েছে। বাতানিস প্রদেশের দুর্যোগ প্রশমন বিভাগের প্রধান রোলদান এসদিকাল জানিয়েছেন, ভূমিকম্পে কাঠ ও পাথরের বাড়ি ভেঙে পড়তে শুরু করলে আতঙ্কিত মানুষ ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে আসে। ফিলিপাইনে শক্তিশালী  ভূমিকম্প, নিহত অন্তত ৮

ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ৫ দশমিক ৪ ও ৫ দশমিক ৯ মাত্রার দুটি ভূমিকম্প শনিবার সকালে আঘাত হানে।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে রোলদান এসদিকাল বলেন, ‘আমাদের বিছানা ও সবকিছু দোলনার মতো একপাশ থেকে আরেক পাশে দুলতে শুরু করে। নিরাপত্তার জন্য আমরা দৌড়ে বাইরে বের হয়ে আসি’।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ইতবায়াত দ্বীপ। মৎস্যজীবী অধ্যুষিত এই দ্বীপের অন্তত এক হাজার বাসিন্দাকে নিজেদের বাড়ি না ফেরার পরামর্শ দেওয়া হয়েছে।  আফটার শকের আশঙ্কায় তাদের নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে বলে জানান রোলদান এসদিকাল।

ভূমিকম্পে ইতবায়াত দ্বীপের হাসপাতাল ক্ষতিগ্রস্থ হলেও তা সচল রাখা হয়েছে। বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ও একটি বিমান আহতদের আনা নেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

বাতানিস দ্বীপপুঞ্জের একটি ইতবায়াত। প্রায় দুই হাজার আটশো মানুষের বাস এই দ্বীপে। ফিলিপাইন ও তাইওয়ানকে বিভক্তকারী লিউজন প্রণালীতে অবস্থিত দ্বীপটি কোরাল দেয়াল ও পাথরের তৈরির বাড়ির জন্য বিখ্যাত।

 

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম