বিশ্বে সন্ত্রাসবাদের শুরু ইসরায়েল প্রতিষ্ঠার মধ্য দিয়ে: মাহাথির

বিদেশ ডেস্ক
২৭ জুলাই ২০১৯, ২৩:০৩আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২৩:০৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ বলেছেন, অবৈধভাবে ইহুদিবাদী ইসরায়েল প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়েছে। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।
বিশ্বে সন্ত্রাসবাদের শুরু ইসরায়েল প্রতিষ্ঠার মধ্য দিয়ে: মাহাথির ডক্টর মাহাথির মোহাম্মাদ বলেন, ফিলিস্তিনি ভূখণ্ড দখলের বিষয়টি ভুলিয়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা চলছে। কিন্তু তা সফল হতে দেওয়া যাবে না।

তিনি বলেন, এমন একটি পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে যেন ফিলিস্তিনে কিছুই ঘটেনি। যেন ফিলিস্তিনি ভূখণ্ড দখলের মাধ্যমে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়নি।

মাহাথির মোহাম্মাদ বলেন, ইন্টারন্যাশনাল মিডিয়ায় বিশেষ করে টিভি চ্যানেলগুলোতে ফিলিস্তিন ইস্যুকে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয় না। পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমের মধ্যে এমন একটা সমঝোতা হয়েছে যে, তারা কখনোই ফিলিস্তিন ইস্যুকে বড় করে তুলে ধরবে না। মিডিয়া এই সত্যটি তুলে ধরতে চায় না যে, ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, এখন বিশ্বে সন্ত্রাসবাদের জন্য মুসলমানদের দায়ী করা হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের মাধ্যমে অবৈধভাবে ইসরাইল প্রতিষ্ঠার ফলে পরবর্তীতে যেসব ঘটনা ঘটেছে সেগুলোকে সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করা হয়। যদিও এসবের সূচনা হয়েছে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের কারণে। সন্ত্রাসবাদের মূলোৎপাটনের জন্য আমাদের এর মূল কারণ খুঁজে বের করতে হবে। আর এই মূল কারণ হচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। সূত্র: আনাদোলু এজেন্সি, পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের