কৃষ্ণাঙ্গ অধ্যুষিত বাল্টিমোরকে ‘পোকামাকড়ের শহর’ বললেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০১৯, ১৩:৪৪আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১৪:৩৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৃষ্ণাঙ্গ বিদ্বেষ নতুন নয়। এ নিয়ে সমালোচনার মুখে পড়লেও তাকে খুব একটা গুরুত্ব দিতে রাজি নন তিনি। শনিবার এ ইস্যুতে নতুন করে সমালোচনার মুখে পড়লেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে কৃষ্ণাঙ্গ মানুষের সংখ্যা বেশি। তাই শনিবার শহরটিকে ‘পোকামাকড়ে ভরা জঘন্য’ জায়গা হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প। তবে তার আক্রমণের মূল লক্ষ্যবস্তু ছিলেন বাল্টিমোর থেকে নির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য আফ্রো-আমেরিকান রাজনীতিক এলিজা কামিংস।

কৃষ্ণাঙ্গ অধ্যুষিত বাল্টিমোরকে ‘পোকামাকড়ের শহর’ বললেন ট্রাম্প হাই প্রোফাইল ডেমোক্র্যাট নেতা এলিজা কামিংস এমনিতেই ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত। মেক্সিকো সীমান্তে আশ্রয়প্রার্থীদের যে দুর্দশায় পড়েতে হয় এবং ট্রাম্পের নীতির ফলে শরণার্থীদের যে নিষ্ঠুরতার শিকার হতে হচ্ছে, তার সমালোচনায় বেশ সরব এ রাজনীতিক।

সংগত কারণেই কামিংস-এর নামটিও শুনতে রাজি নন ট্রাম্প। শনিবার পরপর কয়েকটি টুইট করে কামিংসকে বাজে ভাষায় আক্রমণ করেন মার্কিন প্রেসিডেন্ট। ওইসব টুইটে বেরিয়ে এসেছে কৃষ্ণাঙ্গদের সম্পর্কে ট্রাম্পের জঘন্য মনোভাব। তিনি বলেছেন, এলিজা কামিংস মেক্সিকো সীমান্তের রক্ষীদের প্রতি চেঁচাচ্ছেন। কিন্তু তার নিজের বাল্টিমোর আরও বিপজ্জনক জায়গা। এটি ‘ইঁদুর ও পোকামাকড়ে ভর্তি’ একটা জঘন্য জায়গা।

এদিকে ট্রাম্পের এমন মন্তব্যকে ‘বর্ণবাদী আক্রমণ’ হিসেবে আখ্যায়িত করেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ডেমোক্র্যাট নেত্রী ন্যান্সি পেলোসি। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এলিজা কামিংস মানবাধিকার এবং অর্থনৈতিক ন্যায়বিচারের জন্য একজন চ্যাম্পিয়ন ব্যক্তি। বাল্টিমোরের জনগণ তাকে ভালোবাসেন। তিনি আমাদের একজন গুরুত্বপূর্ণ সহকর্মী। আমরা তার বিরুদ্ধে বর্ণবাদী আক্রমণ প্রত্যাখ্যান করছি। তার অবিচল নেতৃত্বের প্রতি সমর্থন জানাচ্ছি। #এলিজা_কামিংস_একজন_দেশপ্রেমিক। সূত্র: দ্য ওয়াল, বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম