লন্ডনে প্রধানমন্ত্রীর উপ‌স্থি‌তিতে আওয়ামী লীগের শোকসভা শুরু

লন্ডন প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৯, ২০:৩২আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২০:৪০

লন্ড‌নে প্রধানমন্ত্রী‌ ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হা‌সিনার উপ‌স্থি‌তিতে যুক্তরাজ্য আওয়ামী লীগ আ‌য়ো‌জিত শোকসভা শু‌রু হ‌য়ে‌ছে। শ‌নিবার স্থানীয় সময় বেলা ৩টার দি‌কে সভাস্থ‌লে উপ‌স্থিত হন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ৪৪তম শাহাদাৎ বা‌র্ষিকী ও জাতীয় শোক দিবস উপল‌ক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ সেন্ট্রাল লন্ড‌নের  সেন্ট্রাল হ‌লে এ সভার আ‌য়ো‌জন ক‌রে। লন্ডনে প্রধানমন্ত্রীর উপ‌স্থি‌তিতে আওয়ামী লীগের শোকসভা শুরু
হল‌টি‌তে দেড় হাজা‌রের বে‌শি মানু‌ষের ধারণক্ষমতা থাক‌লেও বেলা তিনটায় সভা শুরুর পর বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী‌কে বাইরে অপেক্ষমাণ দেখা গে‌ছে।

যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপ‌তি সুলতান মাহমুদ শরী‌ফের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সা‌জিদুর রহমান ফারু‌কের প‌রিচালনায় সভায় বি‌শেষ অতি‌থি হি‌সেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী উপ‌স্থিত র‌য়ে‌ছেন।

বাংলা‌দেশ থে‌কে আগত অন্তত পাঁচজন এমপি, ইউরোপের বি‌ভিন্ন দে‌শ ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতারা এতে অংশ নি‌চ্ছেন। এবা‌রের সফ‌রে এই প্রথমবা‌রের মতো কোনও দলীয় সভায় প্রধানমন্ত্রী অংশ নি‌চ্ছেন। এর আগের বা‌রের সফ‌রেও দলীয় কোনও আনুষ্ঠা‌নিক সভায় যোগ দেন‌নি তিনি।

এ শোক সভা‌কে ঘি‌রে শ‌নিবার সকাল হ‌তেই যুক্তরা‌জ্যের বি‌ভিন্ন শহর থে‌কে দ‌লে দ‌লে বি‌ভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভাস্থ‌লে যোগ দিতে শুরু করে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক