কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল গণতন্ত্রের ওপর স্পষ্ট আঘাত: কমল হাসান

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০১৯, ১৪:২৪আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১৪:৩৯
image

 

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে দেওয়া জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলকে গণতন্ত্রের ওপর আঘাত বলে মন্তব্য করেছেন ভারতীয় রাজনীতিবিদ কমল হাসান।  পার্লামেন্টে এই মর্যাদা বাতিলের পদ্ধতির কঠোর সমালোচনা করেন তামিল নাড়ুর রাজনৈতিক দল মাক্কাল নিধি মাইয়াম (এমএনএম)-এর এই প্রতিষ্ঠাতা। সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই পদ্ধতিকে চরম প্রতিক্রিয়াশীল ও স্বৈরাচারী আখ্যা দিয়েছেন এক সময়ে দক্ষিণ ভারতের জনপ্রিয় এই অভিনেতা। কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল গণতন্ত্রের ওপর স্পষ্ট আঘাত: কমল হাসান

ভারতীয় সংবিধানের যে ৩৭০ নম্বর অনুচ্ছেদে কাশ্মিরকে স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিলো, সোমবার সেটি বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর এ ঘোষণা দেন তিনি। পরে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষে বিরোধীদের তীব্র বাধা ও বাগ-বিতন্ডার মধ্যেই জম্মু-কাশ্মির রাজ্যকে কেন্দ্রশাসিত দুইটি অঞ্চলে পরিণত করার বিলটি পাস হয়।

কমল হাসান বলেছেন, জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল ও এ রাজ্যকে কেন্দ্রশাসিত দুইটি অঞ্চলে পরিণত করতে নেওয়া পদক্ষেপগুলো ছিলো ‘গণতন্ত্রের ওপর স্পষ্ট আঘাত’।  তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত চরম প্রতিক্রিয়াশীল ও স্বৈরাচারী। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ও ৩৫-এ এর একটি ভিত্তি আছে। তবে যেকোনও পরিবর্তন হতে হবে অবশ্যই আলোচনার মাধ্যমে’।

বিজেপি নেতৃত্বাধীন ভারত সরকারের দাবি, অন্যান্য অঞ্চলের সঙ্গে কাশ্মিরকে একীভূত করা ও সন্ত্রাসবাদ মোকাবিলা করতে রাজ্যটির বিশেষ মর্যাদা বাতিল ও কেন্দ্রশাসিত দুইটি অঞ্চলে ভাগের বিল পাস করা হয়েছে। তবে বিরোধী দলগুলোর অভিযোগ, এই সংক্রান্ত বিল পার্লামেন্টে তোলার আগে বিশ্লেষণের জন্য সময় দেওয়া হয়নি। পার্লামেন্টে পর্যাপ্ত আলোচনা ছাড়াই বিলটি পাস করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার।

বিরোধী দলগুলো সরকারের সিদ্ধান্তকে ‘গণতন্ত্র হত্যা’ আখ্যা দিয়ে বলছে, কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের কারণে এ অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সুদূরপ্রসারী রাজনৈতিক ও সামাজিক পরিণতি ঘটবে।

/এইচকে/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম