কাশ্মিরিদের অধিকার রক্ষার দাবিতে ওয়াশিংটনে বিক্ষোভ

বিদেশ ডেস্ক
০৭ আগস্ট ২০১৯, ২০:৫০আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ২১:২২
image

জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল ও রাজ্যটিকে কেন্দ্রশাসিত দুইটি অঞ্চলে পরিণত করার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ হয়েছে। রাজধানী ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের সামনে এই কর্মসূচিতে অংশ নেন মুসলিম মানবাধিকার কর্মীরা।

কাশ্মিরিদের অধিকার রক্ষার দাবিতে ওয়াশিংটনে বিক্ষোভ

সোমবার (৫ আগস্ট) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। এদিকে জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে একটি বিলও পাস করা হয়েছে। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। গ্রেফতার করা হয়েছে সেখানকার শতাধিক স্থানীয় নেতাকে। মিডিয়ার ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। জারি করা হয়েছে কারফিউ। বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট-মোবাইল পরিষেবা। বিরাজ করছে থমথমে পরিস্থিতি।

কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস (সিএআইআর)’র জাতীয় নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বিক্ষোভ সমাবেশে বলেন, ‘কাশ্মিরের জনগণ স্বাধীনতা-ন্যায়বিচার ও অধিকারের সুরক্ষার দাবিদার। কাশ্মির উপত্যকায় একটি মানবিক সংকট তৈরি করা হয়েছে’।

নিহাদ আওয়াদ আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত, জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দিয়ে এবং কাশ্মিরিদের সাথে আলোচনায় বসতে ও অবরোধ প্রত্যাহার করতে ভারত সরকারকে অনুরোধ জানানো। 

এইচকে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম