কাশ্মির ইস্যুতে আলোচনা করতে চীন সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
০৯ আগস্ট ২০১৯, ১৭:৫৫আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১৭:৫৮

জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পর দিল্লি-ইসলামাবাদ উত্তেজনা নিয়ে আলোচনা করতে চীন সফরে গেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই-এর প্রতিবেদন থেকে জানা গেছে, পাকিস্তান-ভারত সম্পর্কের ব্যাপারে আলোচনা করতে বেইজিং সফর করছেন তিনি।  

কাশ্মির ইস্যুতে আলোচনা করতে চীন সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সোমবার (৫ আগস্ট) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। এদিকে জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে একটি বিলও পাস করা হয়েছে। কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। এ ঘটনাকে ‘একতরফা ও অবৈধ’ বলে আখ্যা দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করা হয়েছে। স্থগিত করা হয়েছে দ্বিপক্ষীয় সব বাণিজ্য চুক্তি। সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পাকিস্থান সেনাবাহিনী।

চীন সফরের আগে সাংবাদিকদের কাছে কোরেশি দাবি করেন, ‘জম্মু-কাশ্মিরে অসাংবিধানিক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আঞ্চলিক শান্তি নষ্টের চেষ্টা করছে ভারত। পাকিস্তান চীনা নেতৃত্বের ওপর আস্থা রাখবে বলে জানিয়েছেন তিনি।

এইচকে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম