কয়েকটি খাতে বিদেশি শ্রমিক নেওয়া বন্ধ করবে মালয়েশিয়া

বিদেশ ডেস্ক
১০ আগস্ট ২০১৯, ০০:৪০আপডেট : ১০ আগস্ট ২০১৯, ০০:৪৩

লন্ড্রি, টেক্সটাইল, হেয়ার ড্রেসিং ও স্বর্ণকারের মতো কয়েকটি খাতে বিদেশি শ্রমিক নেওয়া বন্ধের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। এই বছর থেকে শুরু করে ২০২১ সাল নাগাদ ধাপে ধাপে এসব শ্রিমক নেওয়া বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। তিনি জানান, বৃহস্পতিবার (৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানবসম্পদ মন্ত্রণালয় নিয়ে গঠিত বিদেশি শ্রমিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক যৌথ কমিটির সভায় এই বিষয়ে ঐক্যমত সৃষ্টি হয়েছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এসব খাতে বিদেশি শ্রমিক নিয়োগ বন্ধের প্রস্তাব দেয় অভ্যন্তরীণ বাণিজ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়। এসব শ্রমিক নিয়োগ বন্ধের মাধ্যমে স্থানীয়দের কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া হবে।

বিদেশি শ্রমিক ব্যবস্থাপনা সংক্রান্ত যৌথ কমিটির সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন ও মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান। ওই বৈঠকে ওয়ার হাউসিং খাতে বিদেশি শ্রমিকের চাহিদা নিরুপণ করতে আরও গবেষণার সিদ্ধান্ত নেওয়া হয়। ইনস্টিটিউট অব লেবার মার্কেট ইনফরমেশন অ্যান্ড অ্যানালাইসিস (আইএলএমআইএ) এই গবেষণা পরিচালনা করবে। পরিবহন মন্ত্রণালয় এই খাতে বিদেশি শ্রমিক নেওয়ার প্রস্তাব দেওয়ার পর এই খাতের চাহিদা নিরুপণে গবেষণার সিদ্ধান্ত হয়। ওই গবেষণার ফলাফলের ভিত্তিতে সরকার সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে নির্ধারণ করবে যারা এই খাতের নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওই বৈঠকে নির্মাণ শিল্পে দক্ষতার ভিত্তিতে বিদেশি শ্রমিক পাঠানো দেশগুলোকে কর্মী প্রতি সাড়ে আটশো থেকে সাড়ে সাতশো মালয়েশিয়ান রিঙ্গিত ফি নির্ধারণের বিষয়ে ঐক্যমত সৃষ্টি হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক