কাশ্মির পুনর্গঠন বিলে রাষ্ট্রপতির সম্মতি, অক্টোবরে প্রতিষ্ঠিত হবে কেন্দ্রশাসিত অঞ্চল

বিদেশ ডেস্ক
১০ আগস্ট ২০১৯, ০২:০৭আপডেট : ১০ আগস্ট ২০১৯, ০২:০৯

বিশেষ মর্যাদা বাতিল করে কাশ্মিরকে দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে ভাগ করতে আনা একটি বিলে সম্মতি দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার কাশ্মির পুনর্গঠন আইন, ২০১৯ নামে এই বিলে স্বাক্ষর করেন তিনি। এর আগে গত সপ্তাহে ভারতের পার্লামেন্টের দুই কক্ষেই এই বিল পাস হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এই আইন অনুযায়ী আগামী ৩১ অক্টোবর জম্মু কাশ্মির ও লাদাখ আলাদা দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হবে। ওইদিনটিতে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৪তম জন্মবার্ষিকী পালন করবে ক্ষমতাসীন বিজেপি। কাশ্মির পুনর্গঠন বিলে রাষ্ট্রপতির সম্মতি, অক্টোবরে প্রতিষ্ঠিত হবে কেন্দ্রশাসিত অঞ্চল

অতিরিক্ত সেনা মোতায়েন আর পর্যটকদের কাশ্মির ছাড়ার নির্দেশের পর গত সোমবার (৫ আগস্ট) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে ওই অঞ্চলটির স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। জম্মু-কাশ্মিরকে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে ওইদিনই রাজ্যসভায় বিলের প্রস্তাব পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিনই রাজ্যসভায় পাশ হয় এই বিল। বুধবার পাশ হয় লোকসভায়। আর শুক্রবার রাষ্ট্রপতির সম্মতির মধ্য দিয়ে আইনে পরিণত হলো ওই বিল।

এই আইন অনুযায়ী কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মিরের পুদুচেরির মতো আইনসভা থাকবে। তবে লাদাখ হবে চন্দ্রিগড়ের মতো কেন্দ্রশাসিত অঞ্চল। এই অঞ্চলের কোনও আইনসভা থাকবে না। দুটি কেন্দ্র শাসিত অঞ্চলের আইন শৃঙ্খলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকবে কেন্দ্রের অধীনে।

জম্মু কাশ্মির আইনসভার ২৪টি আসন পাকিস্তান শাসিত কাশ্মিরের অভ্যন্তরে পড়ায় তা শুণ্য থাকা অব্যাহত থাকবে। বর্তমানে এই আইনসভার কার্যকর আসন সংখ্যা ৮৭টি। এর মধ্যে চারটি আসন পড়েছে লাদাখ অঞ্চলে। এই আসনগুলো এখন আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হবে।

পুনর্গঠন আইন অনুযায়ী ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় জম্মু কাশ্মিরে থাকবে পাঁচ আসন আর লাদাখে থাকবে একটি আসন।

বৃহস্পতিবার জাতির উদ্দেশে এক ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জম্মু কাশ্মির বেশি দিন কেন্দ্র শাসিত অঞ্চল থাকবে না। নির্বাচিত আইন প্রণেতাদের হাতে সেখানকার দায়িত্ব হস্তান্তরে আশ্বাস দিয়ে মোদি বলেন রাজ্যের পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে।

 

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম