ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করলো পাকিস্তান

বিদেশ ডেস্ক
১০ আগস্ট ২০১৯, ১৭:০৫আপডেট : ১০ আগস্ট ২০১৯, ১৭:১২

ভারতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সব ধরণের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছে পাকিস্তান। জাতীয় নিরাপত্তা কমিটি ও পার্লামেন্টের যৌথ অধিবেশনে নেওয়া এই সিদ্ধান্ত শুক্রবার অনুমোদন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক বিশেষ উপদেষ্টা ফিরদাউস আশিক খান জানিয়েছেন, পাকিস্তান-আফগানিস্তান ট্রানজিট চুক্তির আওতায় ভারতের পণ্য আমদানিও বাতিল করে দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্কের মাত্রা ইসরায়েলের পর্যায়ে নামিয়ে এনেছে ইসলামাবাদ। জায়নবাদী রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে কোনও ধরণের বাণিজ্য সম্পর্কই নেই পাকিস্তানের। ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন  করলো পাকিস্তান

গত সোমবার (৫ আগস্ট) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। এদিকে জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে ভারতের পার্লামেন্টে পাস হওয়া একটি বিলও অনুমোদন করেছেন দেশটির রাষ্ট্রপতি। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। গ্রেফতার করা হয়েছে সেখানকার শতাধিক স্থানীয় নেতাকে। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বিরাজ করছে থমথমে পরিস্থিতি।

বুধবার (৭ আগস্ট) ইমরান খানের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করাসহ ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করে পাকিস্তান। একইসঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় বাণিজ্যও স্থগিত করা হয়।

মন্ত্রিসভার বৈঠকে ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য স্থগিতের সিদ্ধান্ত বাস্তবায়নে দুটি আলাদা নোটিশ জারি করে পাকিস্তান। এর একটিতে ভারতে সব ধরণের পণ্য রফতানি বন্ধের আদেশ দেওয়া হয় আর অপরটিতে ভারতে উৎপাদিত সব ধরণের পণ্য বা ভারত হয়ে আসা সব পণ্যের আমদানি নিষিদ্ধ করা হয়। এর আগে শুধুমাত্র ইসরায়েলের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ রেখেছিল পাকিস্তান।

ভারত থেকে প্রায় একশো পণ্য আমদানি করে থাকে পাকিস্তান। অপরদিকে পাকিস্তান থেকে ভারতে রফতানি হওয়া পণ্যের মধ্যে রয়েছে, তাজা ফলমূল, খেজুর, ডুমুর, আনারস, অ্যাভোকাডো, পেয়ারা, আম, সিমেন্ট, তিল ও জিমসাম।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম