চীনে ঘূর্ণিঝড় লেকিমার আঘাতে নিহত ২২, সরানো হয়েছে ১০ লাখ মানুষকে

বিদেশ ডেস্ক
১১ আগস্ট ২০১৯, ০২:০০আপডেট : ১১ আগস্ট ২০১৯, ০২:০৪

চীনের পূর্বাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় লেকিমার আঘাতে অন্তত ২২ জন নিহত হয়েছেন। অন্যত্র সরানো হয়েছে ১০ লাখেরও বেশি মানুষকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

চীনে ঘূর্ণিঝড় লেকিমার আঘাতে নিহত ২২, সরানো হয়েছে ১০ লাখ মানুষকে

দেশটির কর্মকর্তারা বলেন, ঘূর্ণিঝড়ে সৃষ্ট ভূমিধসে প্রাণহানির ঘটনা ঘটেছে। ঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টি ও ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এছাড়া ঝড়ের কারণে ওই এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হাজার হাজার গাছ উপড়ে গেছে এবং দশ লাখেরও বেশি লোক তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, ঝড়টি ১৮৭ কিলোমিটার বেগে ধেয়ে এসে চীনের ওয়েংলিং সিটিতে শনিবার সকালের দিকে আঘাত হানে। এটি পরে পূর্ব উপকূল হয়ে সাংহাইয়ের দিকে এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
সাংহাইসহ পূর্বাঞ্চলীয় আনহুই, ফুজিয়ান, জিয়াংসু ও ঝেইজাংয়ে প্রবল বৃষ্টির পূর্ভাবাস দেয়া হয়েছে। এছাড়া প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের বিষয়ে সতর্ক করা হয়েছে।
কেবলমাত্র ঝেইজাং প্রদেশে ঝড়ের কারণে প্রায় ৩শ ফ্লাইট বাতিল এবং ফেরি ও রেল সার্ভিস বন্ধ রাখা হয়েছে।
চীন শুক্রবার ঝড়ের কারণে রেড এলার্ট জারি করে। পরে শনিবার সকালে বাতাসের তীব্রতা কিছুটা কমে আসলে অরেঞ্জ এলার্ট জারি করে।

ঝড়টি শুক্রবার তাইওয়ানের ওপর দিয়ে বয়ে আসে। সেখানে নয়জন আহত ও হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কর্তৃপক্ষ পাঁচশরও বেশি ফ্লাইট বাতিলে বাধ্য হয়।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম